Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

‘এশিয়ান-প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মাস’ উপলক্ষে নিউইয়র্ক সিটি মেয়রের ইফতার অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: May 13, 2019 | 1:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘এশিয়ান-প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মাস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন,৫০টিরও বেশি কমিউনিটি রয়েছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে এশিয়ান কমিউনিটিই সেরা।
তারা কঠোর পরিশ্রমী। প্রতিটি পেশায় ভালো করছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানসনে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির নানান শ্রেণিপেশার মানুষেরা যোগ দেন। মেয়র ব্লাজিও এবং ফার্স্ট লেডি শারলেন ম্যাকক্রে অতিথিদের স্বাগত জানান।

প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে মেয়র ব্লাজিও বলেন, হোয়াইজ হাউজ আমেরিকার মানুষকে দুই ভাগ করার চেষ্টা চালাচ্ছে। এর ফলে আমেরিকার মূল্যবোধ নষ্ট হতে চলেছে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, নিউইয়র্ক সিটির বাসিন্দারা ঐক্যবদ্ধ। ফলে হোয়াইট হাউজের নেতিবাচক প্রভাব তাদের কোনো ক্ষতি করতে পারছে না। তিনি নিউইয়র্ক সিটিকে অভিবাসীদের নিরাপদ আবাস নগরী উল্লেখ করে বলেন, এই শহরে অভিবাসীরা নিরাপদ।

অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) মিডিয়া লিয়াঁজো ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, মেয়রের ইফতার অনুষ্ঠানে বাপার বেশ কয়েকজন সদস্য আমন্ত্রিত ছিলেন। তাদের সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন মেয়র। বাপার কর্মকর্তাদের মধ্যে ছিলেন কামরান চৌধুরী, হুমায়ূন কবীর, মোহাম্মদ এ. চৌধুরী প্রমুখ। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, কমিউনিটি লিডার সালেহ আহমেদ প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV