Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির রমজানের খাবার বিতরণ অনুষ্ঠানে সিনেটের ম্যাজরিটি লিডার চাক শুমার

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: April 3, 2022 | 5:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১ এপ্রিল শুক্রবার ২শতাধিক পরিবারের মধ্যে রমজানের খাবার বিতরণ করা হয়েছে। বিতরণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, খেজুর, চানা/বুট এবং অন্যান্য রমজানের সামগ্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটের ম্যাজরিটি লিডার চাক শুমার, কাউন্সিল ওমেন টেফিনি কোবান, ডিস্ট্রিক্ট ২৬ কাউন্সিল অফিসের পারাহ সালাম, কুইন্স বরো প্রেসিডেন্ট অফিসের চীপ ইঞ্জিনিয়ার মোঃ সাদিক, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি তজমুল হোসেন ও সাবেক সেক্রেটারি সৈয়দ মামুন, সাবেক জালালাবাদ সভাপতি আব্দুল বাছিত, এসম্বলি ম্যান ডিস্ট্রিক্ট ৩৬ ক্যাম্পেইন ম্যানেজার জুবায়ের মার্চেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহাবুদ্দিন, এটর্নি মঈন চৌধুরী, ডিস্ট্রিক্ট এটর্নি অফিসের কর্মকর্তা রোকেয়া আক্তার। কুইন্স টুগেদার সিইও জনাথান ফার্গাস, চামপ্লেইন হাডসন পাওয়ারের পিটার রোজ। উডসাইড ওনদা মুভ স্বেচ্ছাসেবক হিসেবে  সদস্যরা উপস্থিত ছিলেন।

সেনেটার চাক শুমার এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কাজের প্রশংসা করে সবাইকে ধন্যবাদ জানান এবং কমিটির সবাইকে রমজান মাসে কমিউনিটি এর সবার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন এর তত্ত্বাবধায়নে অনুষ্ঠান টি পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, চৌধুরী সালেহ, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, কোষাদক্ষ এমদাদ রহমান তরফদার, এহসানুল হক শিমুল, আনোয়ার হোসেন, সামসুল ইসলাম ,সাব্বির আহমেদ, আব্দুল মোমিত, মইনুল হক চৌধুরী,  সৈয়দ মিজানুর রহমান, মির জাকির আবু সুলেমান, নজরুল হক, হারুনুর রশিদ ও কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষের দিকে সেনেটার চাক শুমারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সদস্যবৃন্দ. এস্টোরিয়া ওয়েলফেয়ার  সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন কমিটির সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে প্রতিবারের মতোই। সবাইকে রমজান মোবারক।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV