এয়ারকন্ডিশন গাড়িতে ঘুমালে মৃত্যু!
ডেস্ক: এয়ারকন্ডিশন গাড়িতে জানালা বন্ধ করে ঘুমানোয় মৃত্যুর ঝুঁকি রয়েছে। দুবাই পুলিশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ফর ক্রিমিনাল সিকিউরিটির বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। তারা বলছেন, এয়ারকন্ডিশন গাড়িতে জানালা বন্ধ করে রাখায় ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে অক্সিজেন-স্বল্পতার সৃষ্টি হয়। কখনও কখনও এটা মারাত্মক রূপ নিতে পারে। বিশেষ করে এভাবে যারা জানালা বন্ধ করে ঘুমিয়ে থাকেন, তাদের শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার সমূহ ঝুঁকি রয়েছে। নতুন বা পুরনো গাড়ি এর ব্যতিক্রম নয়। তবে পুরনো মডেলের গাড়িতেই ঝুঁকিটা বেশি। কারণ, এ ধরনের গাড়ির ইঞ্জিনের কার্যকারিতা কমে আসে ও অক্সিজেন ঢোকার মতো পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। দুবাই পুলিশের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল খালিদ আল-সুমাইতি কার্বন মনোক্সাইড ও এ ধরনের বিষাক্ত গ্যাস থেকে আত্মরক্ষায় মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। এয়ারকন্ডিশন ব্যবস্থা মাঝে মাঝে পরীক্ষা করানোরও পরামর্শ দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন গাল্ফ নিউজ। গবেষণায় দেখা গেছে, গাড়ির জানালা ১ ঘণ্টা বন্ধ রাখার ফলে ভেতরটা অনেকটা গ্রিনহাউজের মতো কাজ করে। ফলে ভেতরে উত্তাপ আটকে থেকে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়। বাইরে যা তাপমাত্রা থাকে গাড়ির ভেতর তা আরও প্রায় ৪ দশমিক ৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। ১ ঘণ্টার পর কাঁচ ভাঙলে বা এয়ারকন্ডিশনারটি চালু করলেও কোন সুফল পাওয়া সম্ভব নয়। প্রথম আধঘণ্টায় তাপমাত্রা ৮০ শতাংশ বেড়ে যায়। আর এয়ারকন্ডিশনার চালু করলে গরম হতে ৫ মিনিট বেশি সময় লাগবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








