ওকলাহোমা টর্নেডো : বেঁচে যাওয়া একজনের গল্প

অনেক বছর যাবত আনিতা ঝাংয়ের প্রতিবেশীরা তার সঙ্গে মজা করে বলত, যদি কখনও ঝড় হয় তবে মানুষ বাঁচার জন্য ঝাংয়ের চাইনিজ রেস্টুরেন্টের কক্ষের মতো ফ্রিজে ঢুকে থাকবে। সোমবার ওকলাহোমা শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টর্নেডোটি ঝাংয়ের প্রতিবেশীদের সেই মশকরাটি সত্যে পরিণত হলো। ১০ বছর আগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ৫৭ বছর বয়সী আনিতা ঝাং তার পরিবারসহ যুক্তরাষ্ট্রে আসেন এবং ৭ বছর আগে তিনি মুরের দক্ষিণ-পশ্চিমের ১৯ নং সড়কের একটি শপিংমলে হংকং চাইনিজ রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট খোলেন। পারিবারিক মালিকানাধীন, উন্নত মানের সুস্বাদু খাবার এবং দ্রুত পরিবেশনের জন্য রেস্টুরেন্টটির খ্যাতি ছিল। সোমবার আনিতা ও তার ভাই মাইকেল ঝাং (৫০) রেস্টুরেন্টে বসে স্থানীয় টেলিভিশন চ্যানেলে ঝড়ের খবর দেখছিলেন। হঠাত্ বিদ্যুত্ চলে যায় এবং আশপাশে দুর্যোগের সাইরেন বাজতে থাকে। টর্নেডোটি এগিয়ে আসতে থাকে। ঝাং তার ভাইকে নিয়ে একটি কম্বল জড়িয়ে তার রেস্টুরেন্টের হিমঘরে (ওয়াক ইন ফ্রিজার) ঢুকে যান। ঝাং বলেন, ‘আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। মনে হচ্ছিল ভবনটি দুলছে। তখন অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল এবং বাতাস বইছিল। আমি ভেবেছিলাম শুধু রেস্টুরেন্টের কাচের দরজাটি ভেঙে গেছে। কিন্তু বাইরে বের হয়ে দেখি কিছুই নেই।’ ঝাংয়ের দুর্ভাগ্য যে তাদের রেস্টুরেন্টটি ধ্বংস হয়ে গেছে, রেস্টুরেন্টটি আবার তৈরি করতে অনেক সময় লাগবে, কিন্তু ঝাং খুশি যে তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি।সিএনএন/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে








