ওবামাকে ইরানের উপহার

ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি চালকহীন বিমানের (ড্রোন) খেলনা সংস্করণ উপহার পাঠিয়েছে ইরান। ইরানের আফগান সীমান্তে আটককৃত যুক্তরাষ্ট্রের ড্রোন বিমানের আদলেই এই খেলনা ড্রোন তৈরি করা হয়েছে। ‘নিখোঁজ’ ওই ড্রোনটি ফেরত দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রতি ব্যঙ্গ করে ১লা ফেব্রুয়ারি সুইস দূতাবাসের মধ্যমে ওবামাকে এটি পাঠানো হয়। ইরানের একটি খেলনা প্রস্তুতকারী কোম্পানি ড্রোনের ওই মডেলটি তৈরি করেছে। খেলনা ড্রোনটি গোলাপি রঙের। কারণ গোলাপি হচ্ছে প্রেসিডেন্ট ওবামার প্রিয় রঙ। ইরানি ওই কোম্পানিটির সাংস্কৃতিক বিভাগের প্রধান সৈয়দ সায়িদ হাসানপুর বলেছেন, আমরা জনাব ওবামার জন্য খেলনা ড্রোন পাঠাচ্ছি। এর মাধ্যমে আমরা জানাতে চাই, ইরানিরা যে কারও অনুরোধেই সাড়া দেয়। গত ডিসেম্বরে আফগান সীমান্তবর্তী ইরানি এলাকা থেকে যুক্তরাষ্ট্রের ড্রোন গোয়েন্দা বিমানটি আটক করেছিল ইরানি কর্তৃপক্ষ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় এলাকার বিদ্রোহীদের অবস্থানগুলোর ওপর গোয়েন্দা নজরদারি করার সময় দূরনিয়ন্ত্রিত ড্রোনটি যান্ত্রিক গোলযোগের জন্য নিখোঁজ হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। এদিকে ইরানের অভিযোগ হচ্ছে, দূরনিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল। এরপর এই ড্রোনটি ফেরত দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে অনুরোধ জানান। কিন্তু তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগ এনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সীমান্তের ভেতর গোয়েন্দা বিমান পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা প্রার্থনার আহবান জানিয়েছিল। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








