Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ওবামা কেয়ার বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: October 12, 2017 | 8:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : স্বাস্থ্যসেবা বিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ ওবামাকেয়ার বাতিলে প্রথম ধাপ বলে মনে করেন ট্রাম্প। ওবামা কেয়ার বাতিল করতে কংগ্রেসে ব্যর্থ হয়ে এবার স্বাস্থ্যসেবা বিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।
প্রশাসনিক কর্মকর্তারা জানান, প্রেসিডেন্টের এই আদেশের ফলে স্বাস্থ্য আইন সম্পর্কিত বিষয়ে কার্যকরি ব্যবস্থা গ্রহণের প্রাথমিক পর্যায় এটি। তবে ট্রাম্পের এই আদেশের ফলে প্রেসিডেন্ট ওবামার আমলে নেওয়া পদক্ষেপ বাজারে অস্থিরতা আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানও হ্রাস পেতে পারে।
ট্রাম্পের আদেশের পরে ডেমোক্রেটরা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের নেওয়া এই পদক্ষেপ স্বাস্থ্য খাতে বিগত সময়ের সব অর্জন নষ্ট করে দেবে। ট্রাম্পের এই পদক্ষেপ কংগ্রেসে অনুমোদন পায়নি। তাৎক্ষণিক এই পদক্ষেপের নেতিবাচক ফলাফল ধরা পড়বে না বলেও সর্তক করেন ডেমোক্রেটরা।
স্বাস্থ্য সম্পর্কিত সংস্থাগুলোকে বিকল্প পথের নিয়মে যেতে বাধ্য করবে স্বাস্থ্যসেবা নিয়ে করা ট্রাম্পের নতুন এই নির্বাহী আদেশ। নতুন আদেশ বাস্তবায়ন ও পর্যবেক্ষণে কয়েক মাস লাগতে পারে।
ট্রাম্পের এই আদেশের কারণে ছোট ছোট পরিসরের ব্যবসায়ী ও সংগঠনগুলোকে তাদের ব্যবসায়ের বিস্তৃতিতে সহায়তা করবে। ক্ষুদ্র স্বাস্থ্যবিমার যে বাধ্যবাধকতা রয়েছে তা উঠে যাবে। ওবামাকেয়ার পরিকল্পনায় নির্দিষ্ট লাভের যে সীমা রেখা দেওয়া ছিল তা আর কার্যকরি হবে না ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের ফলে।
এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বাস্থ্যবান লোকেরা স্বল্প ব্যয়ের পরিকল্পনার দিকে ধাবিত হবে। অপরদিকে অসুস্থরা ওবামাকেয়ারে থাকবে। তাতে বিমা ব্যবসায় ধস নামবে। বিমাকারীরা নিরুৎসাহিত হয়ে সরে যাবে বাজার থেকে। সূত্র: দ্য হিল ও সিএনএন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV