ওবামা প্রশাসনের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রার্থিতা থেকে সরে সরে দাঁড়ালেন সুসান রাইস

ওবামা প্রশাসনের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক চিঠিতে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান রাইস। প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে রিপাবলিকান পার্টির সমালোচনার কথা উল্লেখ করেন রাইস। ইসলামবিরোধী চলচ্চিত্রের প্রতিবাদে চলতি বছর ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন মার্কিনি নিহত হন। এ ঘটনার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে রাইস বলেন, বিক্ষোভকারীদের হামলায় ওই চারজন নিহত হয়েছেন। পরে তদন্তে জোনা যায়, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন ওই হামলা চালিয়েছে। এ ঘটনায় রাইসের বক্তব্যের তীব্র সমালোচনা করে রিপাবলিকান পার্টি। আগামী বছর জানুয়ারি মাসে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেবেন হিলারি ক্লিনটন। বিবিসি।প্রথম আলো
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








