Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ওবামা’র সমকামী বিয়েতে সমর্থন, রমনি’র প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: May 14, 2012 | 12:28 PM

 ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সমকামী বিয়েতে সমর্থন দিলেও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী মিট রমনি তা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। সমলিঙ্গের বিয়ের প্রতি কোন সমর্থন জানাননি তিনি। এর ফলে, প্রেসিডেন্ট বারাক ওবামার বিপরীতে অবস্থান নিলেন তিনি। শনিবার ভার্জিনিয়ার লিবার্টি ইউনিভার্সিটিতে স্নাতক ডিগ্রিধারীদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় রমনি বলেন, বিয়ে হচ্ছে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে সম্পর্ক। এ মন্তব্যের পরই সবাই দাঁড়িয়ে রমনিকে সম্মান জানান। রমনি তার বক্তৃতায় মার্কিন সমাজে খ্রিস্টীয় মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেন। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ওবামা সমকামী সমপ্রদায়ের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়ে তার পূর্ণ সমর্থন জানিয়েছেন। ওদিকে রমনি সমকামী বিয়ের প্রতি সমর্থন না জানালেও সমকামী যুগলদের কিছু অধিকার থাকা উচিত বলে মন্তব্য করেছেন। এর মধ্যে সন্তান দত্তক নেয়ার অধিকারের কথা বলেন তিনি।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV