ওয়ার্ডপ্রেস নিয়ে বই
অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস\ লেখক: মিজানুর রহমান\ দাম: ৩৫০ টাকা\ পৃষ্ঠা: ৪৩২\ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হচ্ছে ওয়ার্ডপ্রেস। নানা ধরনের ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার পাশাপাশি ব্লগসাইট তৈরি করার ক্ষেত্রে অনন্য ওয়ার্ডপ্রেস। দিন যতই যাচ্ছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে ওয়ার্ডপ্রেসের নানা কাজের চাহিদাও ততই বাড়ছে। এ ছাড়া ওয়ার্ডপ্রেস শিখে নিজের দক্ষতা অনুযায়ী যে কেউ সহজেই আয় করতে পারবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু ওয়েবসাইট বানানোই নয়, থিম বানিয়ে এবং বিভিন্ন এক্সটেনশন বানিয়েও আয় করা সম্ভব। বাংলায় ব্লগিং, ওয়ার্ডপ্রেস দিয়ে সম্পূর্ণ প্রকল্প, বাংলায় ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস সাইট ব্যবস্থাপনা, ওয়ার্ডপ্রেস সাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ওয়ার্ডপ্রেস সমস্যা সমাধান ইত্যাদিসহ ওয়ার্ডপ্রেসের নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস বইটি। লিখেছেন মিজানুর রহমান। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইয়ে ২০টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে ওয়ার্ডপ্রেসের বিস্তারিত বিষয়। প্রতিটি অধ্যায়ে বিষয় ও প্রকল্পের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। এর মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস নিয়ে প্রাথমিক আলোচনা, ওয়ার্ডপ্রেস সেটআপ, মিডিয়া এবং এর ব্যবহার, পেজ এবং এর ব্যবহার, ওয়ার্ডপ্রেসে কমেন্ট ও এর ব্যবহার, ওয়ার্ডপ্রেস পোস্ট এবং এর বিভিন্ন বিষয়ের কাজের বিস্তারিত বর্ণনা। বইটি থেকে আরও জানা যাবে ওয়ার্ডপ্রেস সেটিং, ওয়ার্ডপ্রেস থিম, এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেসের থিম তৈরি, বেসিক ওয়ার্ডপ্রেস প্লাগইন, ১০টি প্লাগইনের বর্ণনা, যা অবশ্যই থাকা জরুরি; টিপস অ্যান্ড ট্রিকস ইত্যাদি। বই পড়ার পাশাপাশি কাজের অভিজ্ঞতার জন্য বইটির সঙ্গে রয়েছে সিডি। যাঁরা নতুনভাবে ওয়ার্ডপ্রেস শিখতে চান, তাঁদের জন্য বেশ উপযোগী বইটি। —রাহিতুল ইসলাম/প্রথম আলো
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








