ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের “শহিদ দিবস” ও “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন ২১শে ফেব্রুয়ারি
শামিম আহমদ, ওয়াশিংটন ডি.সি.: মহান “শহিদ দিবস” ও “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি সকাল ৯টায় ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক, চির ভাস্বর এবং বেদনাবহ গৌরবোজ্বল একটি দিন। ভাষা শহিদদের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা জানানো, মৃত্যুঞ্জয়ী ভাষা সৈনিকদের রক্তে রাঙানো এই দিনটির চেতনা ও তাৎপর্য যুক্তরাষ্ট্রের মূলধারায় পরিচিত করার প্রয়াসের পাশাপাশি আন্তর্জাতিকভাবে মাতৃভাষার চর্চা, সংরক্ষণ এবং পৃষ্ঠপোষকতার গুরুত্ব তুলে ধরাই এই সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য।
“শিক্ষা এবং সমাজে বহুভাষার অন্তর্ভূক্তি সযত্নে লালন করি” এই মূল প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে ভার্চুয়াল সেমিনারটি আয়োজিত হবে। যথাযথ সংরক্ষণ ও পৃষ্টপোষকতার অভাবে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, বিশ্বের বিভিন্ন ভাষাভাষি মানুষের মাতৃভাষা রক্ষায় অমর একুশের চেতনা আজ সার্বজনীনভাবে সকলের অনুপ্রেরণার উৎস।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. জিন্নাত ইমতিয়াজ আলী সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন। এছাড়া উক্ত সেমিনারে প্যানেল আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে। আলোচকগণ হচ্ছেন: স্টেট ডিপার্টমেন্টের ইকোনমি, এনার্জি এবং এনভায়রনমেন্ট বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যুরো অব ওশানস্, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ও সায়েন্টিফিক অ্যাফেয়ার্স এর ভারপ্রাপ্ত এ্যাসিসটেন্ট সেক্রেটারী, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মারসিয়া বারনিকাট (Ambassador Marcia Bernicat), বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং ওয়ার্ল্ড ব্যাংকের অল্টারনেটিভ নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারী কে টমাস (Ambassador Harry K. Thomas)। এছাড়াও, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, শিক্ষাবিদ, কূটনীতিক প্রমূখ উক্ত সেমিনারে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এবং মিশন উপ-প্রধান ফেরদৌসী শাহরিয়ার ভার্চুয়াল সেমিনারটি সঞ্চালনা করবেন ।
অমর একুশে স্মরণে আয়োজিত এই ভার্চুয়াল সেমিনার সকলের জন্য উন্মুক্ত এবং পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এতে অংশগ্রহণ করা যাবে। এপ্রেক্ষিতে, বাংলাদেশ দূতাবাস উক্ত ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছে।
ভার্চুয়াল সেমিনারের লিঙ্কঃ https://zoom.us/j/95263930062?pwd=SS9OeHBrb1hnUm9ZVnArYXJJU0VnQT09
এছাড়াও নিম্নলিখিত আই ডি ও পাসওয়ার্ড ব্যবহার করে উক্ত সেমিনার-এ যোগদান করা যাবে।
Webinar ID: 952 6393 0062, Passcode: 276155
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








