ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন, ৩৫ দেশের ডিফেন্স অ্যাটাশেদের অংশগ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। গত ২৪ নভেম্বর দূতাবাসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথি অংশ নেন। তাঁদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, পেন্টাগন ও ক্যাপিটল হিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল মিশেল এ স্মিথ। বক্তব্যে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক সদস্যরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণ, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দুই দেশের সামরিক বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক দেশের ডিফেন্স অ্যাটাশের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। নেদারল্যান্ডস, সুইডেন, হাঙ্গেরি, রাশিয়া, আলজেরিয়া, ব্রুনাই, ফিলিপাইন, তুরস্ক, থাইল্যান্ড, উজবেকিস্তান, কিরগিজস্তান, চীন, জাপান, সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, সুদান, মিশর, উরুগুয়ে, ব্রাজিল, ইকুয়েডর, পেরু, জর্ডান, ওমান, সাইপ্রাস, বলিভিয়া, ক্যামেরুন, কেনিয়া, মরক্কো ও তিউনিসিয়াসহ প্রায় ৩৫টি দেশের প্রতিরক্ষা প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এর আগে এতসংখ্যক দেশের ডিফেন্স অ্যাটাশের অংশগ্রহণ দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর সদস্য এবং আত্মত্যাগকারী লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস দেশের জন্মের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সাত বীরশ্রেষ্ঠের সবাই ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্য।
রাষ্ট্রদূত আরও বলেন, দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিসরে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনী শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি পরিচিত ও সম্মানজনক নাম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত তথ্য বিনিময়ের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ছে। আগামী দিনে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
- New York Attorney General James Releases Statement on Passing of Senate Majority Leader Andrea Stewart-Cousins
- ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন, ৩৫ দেশের ডিফেন্স অ্যাটাশেদের অংশগ্রহণ
- নিউইয়র্কে স্টার ফার্নিচারের বর্ণাঢ্য ১৫ বছর পূর্তির ‘স্টার নাইট’, ভ্যালি স্ট্রিমে নতুন শাখা উদ্বোধনের ঘোষণা
- যুক্তরাষ্ট্রে ১০ বছর ধরে বসবাসকারী নির্দিষ্ট অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার প্রস্তাব
- The Architecture of Synergy: Bridging Cultures of Science, Liberal Arts, and Human Purpose in the AI Era
- Bangladesh Armed Forces Embody Courage, Sacrifice and Commitment to Global Peace: Irene Khan
- CONSUMER ALERT:: New York Attorney General James Issues Tips for New Yorkers to Avoid Holiday Shopping Scams
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান; নিউইয়র্কে সেমিনারে মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে বললেন, ‘এটি বাংলাদেশের বিজয় দিবস’