Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ডি.সিতে ঢাবি অ্যালামনাই ফোরামের নতুন পরিষদ: শতরূপা সভাপতি, মিতা সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: January 11, 2021 | 2:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম’ নতুন পরিষদ ঘোষণা করেছে। শতরূপা বড়ুয়াকে সভাপতি ও ইসরাত সুলতানা মিতাকে সাধারণ সম্পাদক করে এ নতুন পরিষদ ঘোষণা করে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম’। শতরূপা বড়ুয়া ‘ভয়েস অব আমেরিকায়’ কর্মরত সাংবাদিক ও ইসরাত সুলতানা মিতা একজন অণুজীববিজ্ঞানী। নবনির্বাচিত পরিচালনা পরিষদকে নিয়ে তারা নতুন বছরের প্রথম দিন থেকে কাজ শুরু করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি। ২০২১ – ২২ দুই বছর মেয়াদি পাঁচ সদস্যের এ বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মন্টগমারি কলেজের সংযুক্ত অধ্যাপক আব্দুল কাইউম খান, যুগ্ম সম্পাদক ব্যাংকার ইরাজ তালুকদার ও ট্রেজারার ‘ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ’ এর স্টাফ সায়েন্টিস্ট নাজমুল হক রনি। শতরূপা বড়ুয়া জানান, আগামী দুবছর সংগঠন হিসেবে ফোরামের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২১ সাল, কেননা বছরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর। সংবাদ বিজ্ঞপ্তি

ট্যাগ:
Situs Streaming JAV