Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওসামার উইল, স্ত্রীদের বিয়ে না করার নির্দেশ:লাদেন কখনওই চাননি তার সন্তানরা আল কায়েদায় যোগ দিক

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: May 7, 2011 | 12:40 AM

 

ইউএসএনিউজ ডেস্ক: নিজের মৃত্যুর পর ওসামা বিন লাদেন তার স্ত্রীদের নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার নির্দেশ দিয়েছেন। এমন নির্দেশ দিয়েছেন তিনি ২০০১ সালের ১৪ই ডিসেম্বর লেখা একটি উইলে। নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার তিন মাস পরে তিনি তখন যুক্তরাষ্ট্রের ভয়ে আফগানিস্তানে পালিয়ে বেড়াচ্ছিলেন। কুয়েতের আল আনবার পত্রিকায় উইলটি প্রকাশিত হয়েছে। এতে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে কি কি অর্জন করেছেন তা তুলে ধরেছেন। ওই উইলটি চার পৃষ্ঠার।

 এতে ওসামা বিন লাদেন স্বাক্ষর করেছেন। স্বাক্ষরের স্থানে তিনি লিখেছেন, ‘ইউর ব্রাদার আবু আবদুল্লাহ ওসামা বিন লাদেন’। এতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাকে যারা ঘিরে রেখেছে তারাই তাকে হত্যা করতে পারে। এতে আরও বলা হয়েছে, জঙ্গি সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ও প্রধান ওসামা বিন লাদেন কখনওই চাননি তার সন্তানরা আল কায়েদায় যোগ দিক। টাইমস অব ইন্ডিয়া ও অনলাইন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তবে তাতে পুরো উইলটি প্রকাশ করা হয় নি। এতে আরও বলা হয়েছে, প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন বহু আগে থেকেই ধারণা করছিলেন ‘বিশ্বাসঘাতকতা’ ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে যে কোন মুহূর্তেই তিনি নিহত হতে পারেন। এ জন্য তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীদের আবার বিয়ে না করতে আদেশ দিয়েছিলেন। ওসামা তার সন্তানদেরকে জঙ্গি সংগঠন আল কায়েদায় যোগ দেয়ার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এমনকি আল কায়েদা সদর দপ্তরেও তাদের যাওয়া বারণ ছিল। জিহাদে মনোনিবেশ করায় সন্তানদেরকে সময় দিতে না পারার কারণেও তাদের কাছে দুঃখ প্রকাশ করেন ওসামা বিন লাদেন। তিনি ৪ নারীকে বিয়ে করেন, তার সন্তানের সংখ্যা ১২ থেকে ২৬ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ৫৪ বছর বয়সে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১লা মে তারিখে নিহত হন বিন লাদেন।

ট্যাগ:
Situs Streaming JAV