ওসামা বিন লাদেনকে জীবিত ধরেছিল যুক্তরাষ্ট্র!

ইউএসএনিউজ ডেস্ক: ওসামা বিন লাদেনকে জীবিত আটক করেছিল মার্কিন বিশেষ কমান্ডোরা। তারপর ধীরে সুস্থে তার পরিবারের সদস্যদের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। এর পর লাশ একটি হেলিকপ্টারে নিয়ে তোলা হয়। এমন বর্ণনা দিয়েছে ওসামা বিন লাদেনের এক মেয়ে। ওসামাকে হত্যার পর তার পরিবারের যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ওসামার ১২ বছর বয়সী ওই মেয়ে। তবে হোয়াইট হাউস বলেছে, ওসামা যদি আত্মসমর্পণ করতেন তাহলে তাকে জীবিত আটক করা হতো। এমন কথা বলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনি। গতকাল ভারতের অনলাইন মিডডে পত্রিকায় এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক সিনিয়র কর্মকর্তারা এসব কথা বলেছেন আরবি ভাষার নিউজ নেটওয়ার্ক আল আরাবিয়াকে। ওই কর্মকর্তারা বলেছেন, ওসামার ১২ বছর বয়সী মেয়ে তাদেরকে বলেছে, তার পিতাকে পরিবারের সবার সামনে গুলি করে হত্যা করা হয়েছে। তারপর তা টেনে নিয়ে মার্কিন হেলিকপ্টারে তোলা হয়েছে। বলাবলি আছে, ওসামার এক ছেলের লাশও টেনে নিয়ে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে। আল আরাবিয়া নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে বলেছে, ওসামাকে হত্যার পর তার ছয় সন্তান, ওসামার ছোট স্ত্রী ও তাদের ব্যক্তিগত চিকিৎসককে ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এক সূত্র বলেছেন, তাদেরকে এখন রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওদিকে ওসামার বাসভবনে যুক্তরাষ্ট্র যে গোলাগুলির কথা বলেছে তা পাকিস্তানের এক কর্মকর্তা চ্যালেঞ্জ করেছেন। তিনি আল আরাবিয়াকে বলেছেন, ওসামার ভবন থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের ও হেলিকপ্টারের দিকে কোন বুলেটই ছোড়া হয়নি। তাদের হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং তা বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ওই ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, তারা ওসামা বিন লাদেনের বাসভবনে ঢুকে কোথাও কোন অস্ত্র বা বিস্ফোরক পাননি। ১৩ কক্ষবিশিষ্ট ওই ভবনে সোম ও মঙ্গলবার ওই অভিযান চালানো হয়। কর্মকর্তারা আরও বলেছেন, ওসামার ওই ভবনে কোন বাংকার খুঁজে পাওয়া যায়নি। কোন সুড়ঙ্গও পাওয়া যায়নি। ওই কর্মকর্তারা আরও বলেন, তাহলে বুঝে পাই না কি কারণে বিশ্বের মোস্ট ওয়ান্টেড ওসামা বিন লাদেন সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেছেন, ওসামাকে জীবিত পাকড়াও করতে প্রস্তুতি ছিল মার্কিন সেনাদের। কিন্তু ওসামা প্রতিরোধ গড়ে তোলায় গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








