Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওসামা বিন লাদেনের নিহত হওয়ার খবরে গ্রাউন্ড জিরোতে আনন্দ উল্লাস

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: May 2, 2011 | 10:41 AM

ইউএসএনিউজ ডেস্ক:  ওসামা বিন লাদেন নিহত হওয়া উদযাপন করতে যুক্তরাষ্ট্রে হাজার হাজার লোক রাতের অন্ধকারকে উপেক্ষা  করে গ্রাউন্ড জিরোতে জড়ো হতে শুরু করে। তারা সেখানে আনন্দ উল্লাসে মেতে ওঠে। ২০০১ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার আগে এখানেই দাঁড়িয়ে ছিল যুক্তরাষ্ট্রের গর্ব টুইন টাওয়ার। কিন্তু ১১ সেপ্টেম্বরের হামলায় ধূলিস্যাৎ হয়ে যায় এ দুটি টাওয়ার এবং প্রাণ হারায় ৩ হাজার লোক। নিউইয়র্কের পুলিশ প্রধান রেমন্ড ক্যালি বলেন, ১১ সেপ্টেম্বরের হামলায় নিহত ৩ হাজার লোকের পরিবারের জন্য ওসামার নিহত হওয়ার ঘটনা একটি যুগান্তকারী মাইলফলক। মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, তিনি আশা করেন ওসামার নিহত হওয়ার খবর ১১ সেপ্টেম্বরে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে স্বস্তি দেবে ও ঐক্যবদ্ধ করবে। নিউইয়র্কের অগ্নিনির্বাপক দলকে ১১ সেপ্টেম্বরের হামলার পর গভীর বেদনাদায়ক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল। তাদেরকে তখন প্রচুর লাশ উদ্ধার করতে হয়েছে। লাদেনের হত্যার খবরের পর পর স্কয়ারে জড়ো হওয়া হাজার হাজার লোকের সঙ্গে যোগ দেয় তারাও। অগ্নিনির্বাপক বিভাগের ল্যাডার ফোরের ক্যাপ্টেন প্যাট্রিস ম্যাকলিড বলেন, দশ বছর পর অবশেষে আমরা তাকে হত্যা করতে পেরেছি। সবকিছুর পর চূড়ান্তভাবে আমরা আবারো সুখী। আমি আশা করি, ওসামার হত্যার মধ্যদিয়ে মুসলিমসহ আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারবো। উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে হাইজ্যাক করা দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিধ্বস্ত হয়। এ সময় ভবন দুটিতে আগুন ধরে যায়। ভবন দুটি ধসে পড়ে ও ২৬শরও বেশি লোক প্রাণ হারায়। যুক্তরাষ্ট্র বরাবরই এ হামলার জন্য আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে দায়ী করে আসছে। তখন থেকেই ওসামাকে হন্যে হয়ে খোঁজা শুরু করে মার্কিন বাহিনী। কিন্তু লাদেন কোন না কোনভাবে পালিয়ে থাকতে সক্ষম হন। শেষ পর্যন্ত গোয়েন্দা সূত্রের সহায়তায় মার্কিন বাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাইরে একটি ভবনে হামলা চালিয়ে তাকে হত্যা করে।

ট্যাগ:
Situs Streaming JAV