Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জাতীয় ঐক্যের ডাক মার্কিন প্রেসিডেন্ট ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: May 4, 2011 | 12:36 AM

 

 

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার ওসামা বিন লাদেনের মৃত্যুর ঘটনাকে ব্যবহার করে পুনরায় জাতীয় ঐক্য চেতনা সৃষ্টির জন্য ওয়াশিংটনে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউজে নৈশভোজের আমন্ত্রণে অংশ নেয়া উভয়দলের আইনপ্রণেতাদের কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসা পান ওবামা। তিনি বলেন, গত রাতে আমেরিকানরা জানতে পেরেছে যুক্তরাষ্ট্র এমন একটি অভিযান চালিয়েছে যার ফলে লাদেনের মৃত্যু ঘটেছে। আমি মনে করি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর একই ধরনের ঐক্যবদ্ধ চেতনার অভিজ্ঞতা আমরা লাভ করেছিলাম। ওবামা আরো বলেন, এ জাতির যে গর্ব যা দল ও রাজনীতির চেয়েও গভীর তা আমরা যে অর্জন করতে পারি এ ঘটনা আমাদের সে কথাই মনে করিয়ে দিল। তিনি বলেন, আমি আবারো সেসব নায়কদের স্বীকৃতি দিতে চাই যারা বিপজ্জনক এ অভিযানে অংশ নিয়েছিলেন। ওবামা বলেন, আমি জানি ৯/১১ পরবর্তী যে ঐক্যচেতনা জেগে উঠেছিল এ ক বছরে তা অনেকখানিই ফিকে হয়ে গেছে। কিন্তু আজ রাতে আমার ঐকান্তিক আশা আমরা ওই ধরণের ঐক্য চেতনা ও গর্ব আবার জাগিয়ে তুলতে পারি যা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে।

ট্যাগ:
Situs Streaming JAV