ওসামা বিন লাদেনের সন্ধান মিলল যেভাবে

ইউএসএনিউজ ডেস্ক: ওসামা বিন লাদেন কোনো গুহায় জীবনযাপন করছিলেন না। তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র দুই ঘণ্টার পথ অ্যাবোটাবাদে প্রাসাদোপম বাড়িতে বসবাস করছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার আক্রমণের পর থেকেই যুক্তরাষ্ট্র ওসামার সংবাদবহনকারীদের ওপর নজরদারি করছিল। ছয় বছর পর ২০০৭ সালে যুক্তরাষ্ট্র তাঁর এক সংবাদবহনকারীর খোঁজ পায় এবং ২০১০ সালের আগস্টে নিশ্চিত হয় ওই সংবাদবহনকারী অ্যাবোটাবাদ থেকে তাঁর কর্মকাণ্ড চালাচ্ছেন।একজন নিরাপত্তা কর্মকর্তা এমএসবিসিএনকে জানান, বাড়িটি ১২-১৮ ফুট দেয়াল দিয়ে ঘেরা। কোনো ইন্টারনেট বা টেলিফোন সংযোগ ছিল না সেখানে। বাড়িটি থেকে রাস্তার দিকে কোনো জানালাও নেই। এখানকার একটি প্রথা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লুকানোর জন্য এ ধরনের বাড়ির ব্যবহার করা। গোয়েন্দারা খুব দ্রুত বুঝতে পারেন, ওসামার সংবাদবহনকারী ও তাঁর ভাই ছাড়া সেখানে অন্য একটি পরিবার বাস করে, যা ওসামা বিন লাদেনের পরিচিতির সঙ্গে মিলে যায়।ফেব্রুয়ারি মাসে ওসামার অবস্থান বিষয়ে গোয়েন্দারা একটি সিদ্ধান্তে উপনীত হন। প্রেসিডেন্ট ওবামা মার্চ মাসে সামরিক অভিযান বিষয়ে পাঁচটি সভা করেন এবং শুক্রবার তিনি অভিযান পরিচালনার হুকুম দেন। এমএসবিসিএন।প্রথম আলো
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








