“ওয়ার্ল্ড ব্যাংক মাষ্ট রিভিউ পদ্মা ব্রীজ লোন ক্যানসেলেশন” -পদ্মা সেতুর চুক্তি বাতিলের প্রতিবাদে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সামনে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

বাংলা প্রেস : আমরা বিশ্বব্যাংকের কাছে ভিক্ষা চাইতে আসি নাই। পদ্মা সেতুর লোন পাইতে আমাদের অধিকারের কথা বলতে এসেছি। বিশ্ব ব্যাংক লোন না দিলেও দেশের উন্নয়নের অংগীকারে প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করবেই।

গত ১১ জুলাই বুধবার দুপুরে ওয়াশিংটন ডিসির ক্ষমতাশালী ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তরের সামনে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে নেতারা একথা বলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামীলীগের নেতা কর্মিরা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে এবং মেট্রো ওয়াশিংটন, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড আওয়ামী লীগের সহযোগিতায় অনুষ্ঠিত হল স্মরনকালের বৃহত্তম এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

কল্পিত দূর্নীতির অভিযোগ এনে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপুর্ণ পদ্মাবহুমুখী সেতুর ঋনচুক্তি বাতিলের প্রতিবাদে এবং পূর্ণবিবেচনার দাবীতে এই সমাবেশে আওয়ামী কর্মী সমর্থক ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশী স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে। বিক্ষোভ চলাকালে বিশ্ব ব্যাংকের নবনির্বাচিত প্রেসিডেন্ট কিম ইয়ং জিমের প্রতিনিধির কাছে পদ্মা বহুমুখী সেতুর ঋনচুক্তি পূর্নবিবেচনার জন্য স্মারকলিপি প্রদান করা হয়। 
স্মারকলিপি প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক খালিদ হাসান, নিউইংল্যান্ড আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক ড. আবু হাসনাত, উপদেষ্টা অধ্যাপক মুনির হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি ডঃ শাহজাহান মাহমুদ, আওয়ামী লীগ নেতা এটর্ণী মোহম্মদ আলমগীর,নিউইংল্যান্ড আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, সা.সম্পাদক ইকবাল ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও নিউইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগ, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, মেরিল্যান্ড আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ, নিউইংল্যান্ড আওয়ামী লীগ, কানেকটিকাট আওয়ামী লীগ,পেনসালভানিয়া আওয়ামী লীগ,মিসিগান আওয়ামী লীগ, নিউজার্সী আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মহিলা লীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ,

যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জাসদ এবং জাতীয় পার্টির নেতা কর্মীরা অংশ গ্রহন করে। উল্লেযোগ্য নেতৃবৃন্দেও মধ্যে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহিউদ্দীন দেওয়ান, ফারুক আহমেদ, তৈয়বুর রহমান টনি, জাসদের মুসাব্বির নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান, সাধারন সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নুরুন নবী কমান্ডার, এমদাদ চৌধুরী, মিসিগান আওয়ামী লীগের খালেদ আহমদ, খছরু উল্ল্যা, অজিত কুমার দাস, মামুন সিদ্দীকি, শাহাব উদ্দীন, আবু মুসা, এ মোত্তালীব, মাহবুব আজমল, পেনসালভানিয়া আওয়ামী লীগের আবদুল হাই মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৈয়দ আবু হাসনাত, ডঃ আব্দুস সামাদ, ডাঃ আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা ইকবাল ইউসুফ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী, মোঃ মিয়াজী, মোঃ হাসান, ইকবাল আহমেদ সহ আরো অনেকে।

সমাবেশে মাহমুদুন্নবী বাকী, সাদেক খান, নুরুল আমীন নুরু, আলমগীর সোহেল, হারুনুর রশীদ, আনোয়ার হোসেন প্রমুখের নেতৃত্বে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, শেখ সেলিম মোশারফ হোসেন দুলাল, মইনুল ইসলাম তাপসের প্রমুখের নেতৃত্ব মেরিল্যান্ড আওয়ামী লীগ, রফিক পারভেজ, জহিরুল ইসলাম রাসেল, জাকির হোসেন, মনির পাটওয়ারী প্রমুখের নেতৃত্বে ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশ গ্রহন করে বিক্ষোভে অংশগ্রহনকারী ব্যানার ফেস্টুন বহন করে।

”ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড ইজ আওয়ার রাইট অ্যাজ এ মেম্বার অফ ওয়ার্ল্ড ব্যাংক্, “ক্রেডিট উজ আওয়ার রাইট নট ফ্যাভর”, “ওয়ার্ল্ড ব্যাংক মাষ্ট রিভিউ পদ্মা ব্রীজ লোন ক্যানসেলেশন”,”বাংলাদেশ ওয়ান্টস লোন নট ইনফ্রাইনমেন্ট অফ সভারেন্টি” ইত্যাদি মন্তব্য সম্বলিত ফেস্টুনগুলি অনেকের দৃষ্টি আকর্ষন করে।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করার লক্ষ্যে বর্তমান সরকার কঠোর পরিশ্রম করছেন। দেশের উন্নয়নে প্রতিটি ইন্ডিকেটরই ইতিবাচক। এমনি পরিস্থিতিতে যেখানে বিশ্ব ব্যাংক উন্নয়ন সহযোগী হবে সেখানে জামাত বিএনপি চক্রের নানা বিভ্রান্তিতে পদ্মা সেতুর লোন বাতিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








