Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বর্ণাঢ্য বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: April 18, 2011 | 12:07 PM

ইউএসএ নিউজ: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ১৭ এপ্রিল এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বসবাসরত বাঙালী অভিবাসীদের অংশগ্রহনের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন রবিবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং ওয়াশিংটন ডিসি এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস পরিবারের সদস্য এবং ওয়াশিংটনস্থ প্রবাসী বাঙালী শিল্পীগণ কোরাসে ঐতিহ্যবাহী বর্ষবরণের গান “এসো হে বৈশাখ, এসো এসো, ” “আবার জমবে মেলা”, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত এবং দেশাত্ববোধক গান পরিবেশন করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

রাষ্ট্রদূত কাদের তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন, নতুন বছর যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বের সকল দেশে বসবাসরত বাঙালীদের এবং স্বদেশে তাদের নিকটজনদের জীবনে আরও সমৃদ্ধি নিয়ে আসবে। পহেলা বৈশাখকে বাংলা দিনপঞ্জীর একটি অত্যন্ত আবেগঘন দিবস হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এ দিনটি আমাদের জীবনে নতুন সম্ভাবনার বার্তাবহনকারী দিনস্বরূপ। রাষ্ট্রদূত কাদের আশা প্রকাশ করেন, বাংলাদেশ দূতাবাসসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখ উদ্যাপনের মাধ্যমে আমরা বহির্বিশ্বে বেড়ে উঠা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির বিভিন্ন দিকের সাথে পরিচয় করিয়ে দিতে পারব। ভয়েস অব আমেরিকায় কর্মরত  আনিস আহমেদও এ উপলক্ষে বক্তব্য প্রদান করেন।

 

 

ষোড়শ শতকের মধ্যভাগে মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তনের পর হতে বাঙলা দিনপঞ্জী কিভাবে বাঙালীর জীবনাচরণকে প্রভাবিত করেছে, অসাম্প্রদায়িকতা এবং সাংস্কৃতিক মূল্যবোধকে উজ্জ্বীবিত করেছে সেটিই ছিল তাঁর বক্তব্যের মূল উপজীব্য।রাষ্ট্রদূতপত্নী রিফাত সুলতানা আকরাম দূতাবাসের কর্মকর্তা/কর্মচারী, সকল শিল্পী ও কলাকুশলীদের তাদের অবদানের জন্য ধন্যবাদ দেন।

 

স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে দূতাবাস আয়োজিত “পহেলা বৈশাখ” অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদেরও ধন্যবাদ দেন। মিসেস আকরাম সকলকে ১৪১৮ নববর্ষের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV