Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: February 22, 2021 | 6:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন ডি.সি.: ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস রবিবার মহান “শহীদ দিবস” ও “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম রাত ১২টা ১ মিনিটে দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সূচনা করেন। তাঁকে অনুসরণ করে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানটি বাজানো হয়।
এরপর, রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে কিছুক্ষণ নিরবতা পালন করেন। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু অডিটরিয়ামে জাতীয় নেতাদের বাণী পাঠ অনুষ্ঠানে রাষ্ট্রদূত সহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ভাষার জন্য জীবন দেয়ার মাধ্যমে বাঙালি জাতি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে। ১৯৯৯ সালে মাতৃভাষার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা পরবর্তীতে জাতিসংঘ সাধারণ পরিষদ চূড়ান্তভাবে অনুমোদন করে। সারা বিশ্বে এখন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এ দিন সকল ভাষার প্রতি সম্মান জানানো হচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, সারা বিশ্ব যেখানে আমাদের পথ অনুসরণ করেছে, আমরা যেন নিজেরা নিজের ভাষা ও সংস্কৃতিকে যথাযথ সম্মান দেখাতে কুণ্ঠিত না হই।

এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের মিনিস্টার (ইকনমিক) মো: মেহেদী হাসান, ডিফেন্স এ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল এম মঈনুল হাসান, মিনিস্টার (পলিটিক্যাল) দেওয়ান আলী আশরাফ এবং মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান যথাক্রমে বাণীগুলো পাঠ করেন।

প্রথম সচিব এবং চ্যান্সারী প্রধান মো: মাহমুদুল ইসলাম দিবসের কার্যক্রম পরিচালনা করেন। সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশে অব্যাহত উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগ:
Situs Streaming JAV