Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের প্রধান কার্য্যালয়ের সামনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের গণসমাবেশ ১১ জুলাই বুধবার

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: July 6, 2012 | 11:15 PM

ওয়াশিংটন ডিসি, : মিথ্যা দূর্ণীতরি অভিযোগে বাংলাদেশে বহুল আলোচিত বহুমুখী পদ্মা সেতুর ঋন চুক্তি বাতিলের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ আগামী ১১ জুলাই বুধবার ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের প্রধান কার্য্যালয়ের সামনে ১৮০০ পেনসালভানিয়া এভিনিউ নথ ওয়েষ্ট, ওয়াশিংটন ডিসি ২০৪৩৩ এ অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে এবং মেট্রো ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ , মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগের সহযোগীতায় অনুষ্ঠিতব্য এই গণ সমাবেশকে সফল করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীর প্রতি আবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় বিএনপি জামাত জোটের ষড়যন্ত্রের সাথে ইউনুস ষড়যন্ত্র যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের সকল সফলতাকে ব্যার্থ করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের গৃহীত এবং দেশের দরীদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য অতি প্রয়োজনীয় বহুমুখী পদ্মা সেতু প্রকল্পের ঋন চুক্তি মিথ্যা দূর্ণীতরি অভিযোগে বাতিল করে দেয় বিশ্বব্যাংক।

নেতৃবৃন্দ বলেন, মিথ্যা দূর্ণীতরি অভিযোগে বাতিলকৃত বহুমুখী পদ্মাসেতুর ঋনচুক্তি বাংলাদেশের দরীদ্র জনগোষ্ঠীর আর্থ ও সামাজিক উন্নয়নের জন্য বিশ্বব্যাংক কর্তৃক ঋনচুক্তি পুনরায় রিভিউ করার জন্য আগামী ১১ জুলাই বুধবার বেলা ১২ থেকে ৪টা পর্যন্ত ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশ থেকে বাতিলকৃত বহুমুখী পদ্মাসেতুর ঋনচুক্তির পুনরায় রিভিই করার জন্য আবেদন জানানো হবে।

এদিকে ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ সাধারন সম্পাদক জি আই রাসেল জানান, বিশ্বব্যাংকের সামনে গণসমাবেশ করার জন্য ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষের অনুমোদন গ্রহন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে এবং মেট্রো ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ , মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগের সহযোগীতায় ওয়াশিংটস্থ বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে অনুষ্ঠিতব্য এই গণ সমাবেশ সংক্রান্ত বিস্তারিত তথ্যেও জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ৬০৯-৪৩৩-৮৫১০, ্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ৬৪৬-৩০১-১৪৫৩, মেট্রো ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগ সভাপতি ড. শাহজাহান মাহমুদ ৭০৩-৫৯৯-৭৭৬৬, সাধারন সম্পাদক এম নবী বাকী ৭০৩-৭৯৫-৭৮১০, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ৫৭১-৫০১-৭০৮৯, সাধারন সম্পাদক জি আই রাসেল ২০২-৫৭৭-১৪০০, মেরি‌্যান্ড ষ্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম ৪৪৩-৫২০-০৩৩৮ এর সাথে যোগাযোগ করার জন্য বিনীত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV