Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ডিসি ৮ জুন, নর্দান ভার্জিনিয়া ২৮ মে খুলবে

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: May 14, 2020 | 2:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার বুধবার লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন। করোনার কারণে অর্থনৈতিক ক্ষতির ধাক্কা সামাল দিতে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হলেও তিনি সেখানে এমন পদক্ষেপ নিলেন। শুক্রবার লকডাউনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা, ফলে নগরীতে ঘরে থাকার নির্দেশনা আগামী ৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

ওয়াশিংটনের পার্শ্ববর্তী মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জন্যও একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। লকডাউনের মেয়াদ নর্দান ভার্জিনিয়ায় আগামী ২৮ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ওয়াশিংটনের মেয়র বাউসার তার ঘোষণায় বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন পর্যন্ত কমেনি।’ তিনি বলেন, এ অঞ্চলজুড়ে করোনাভাইরাসের ব্যাপক কমিউনিটি সংক্রমণ বজায় রয়েছে। ওয়াশিংটনের কাছের মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কেবলমাত্র রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫৮৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV