Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কণ্ঠশিল্পী স্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসার সজল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: May 17, 2020 | 4:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কণ্ঠশিল্পী স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসার সজল রায়কে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ১৫ মে শুক্রবার মধ্যরাতে নিউইয়র্ক সিটির কুইন্স ভিলেজের বাসা থেকে তাকে আটক করা হয়েছিল। 

একইদিন সজল রায়কে কুইন্স ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হলে আদালত তাকে জামিন প্রদান করেছেন বলে জানা গেছে। তবে তাকে মামলা শেষ না হওয়া পর্যন্ত বেতনহীন সাসপেনশনে রাখা হয়েছে বলে এনওয়াইপিডি সূত্রে জানা গেছে। নিউইয়র্কের ডেইলি নিউজ এ সংবাদ ছাপা হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, ১ মার্চ পুলিশ অফিসার সজলের সঙ্গে তার স্ত্রী রোকসানা মির্জা (২৮) এর পারিবারিক কলহ হলে সজল তার স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তা নিয়ে তাৎক্ষণিকভাবে সজলের বিরুদ্ধে তার স্ত্রী কোন অভিযোগ না আনলেও বৃহস্পতিবার ১৪ মে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোররাতে কুইন্সের নিজ বাসা থেকে সজলকে আটক করা হয়। জানা গেছে সজল রায়ও একজন কণ্ঠশিল্পী। সজল রায় জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা স্ত্রীর অভিযোগ সত্য নয়।

সজল রায় ২০১৬ সালে এনওয়াপিডিতে যোগদানের পর অতিসম্প্রতি তাকে ব্রুকলীনে ট্র্যাঞ্জিট কমান্ডের দায়িত্ব দেয়া হয়। এর আগে উত্তর আমেরিকায় ২০১২ সালে ‘সেরা কন্ঠশিল্পী’ সন্ধানের প্রতিযোগিতায় অংশ নিয়ে মানিকগঞ্জের সন্তান সজল রায় চ্যাম্পিয়ন হয়ে ‘হীলসাইড হুন্ডা’ কোম্পানী থেকে একটি মোটরসাইকেল পেয়েছিলেন। এর কয়েক বছর পর ঢাকা থেকে নিউইয়র্কে আসা কণ্ঠশিল্পী রোকশানা মির্জার সাথে পরিচয়ের সূত্রে দু’বছর আগে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন। রোকশানা মির্জা তারই স্পন্সরে গ্রীণকার্ডের আবেদন করেছেন। তবে তা পেয়েছেন কিনা এ সংবাদ লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। এনওয়াপিডির চৌকষ এই অফিসারের গ্রেফতারের সংবাদে কমিউনিটিতে অনেকেই হতভম্ব হয়েছেন।  মামলার পাশাপাশি সজলের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে। বিডিনিউজ 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV