Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছে ইমপ্রেস, ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তির সম্ভাবনা ১লা জুন

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: May 18, 2012 | 12:01 AM

স্টাফ রিপোর্টার: ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’ আগামী ১লা জুন মুক্তি দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ছবির নির্বাহী প্রযোজক ইবনে হাসান খান এ বিষয়ে অনুমতি পাওয়ার জন্য চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে যোগাযোগ করেছেন। অনুমোদন পেলেই ১লা জুন ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তির ঘোষণা দেবে ইমপ্রেস টেলিফিল্ম। সমপ্রতি যুক্তরাষ্ট্র থেকে তিন সপ্তাহের জন্য দেশে ফিরেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যনির্মাতা এবং চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। তাকে নিয়ে সৃষ্ট নানা আলোচনার মধ্যে চলে আসে তার সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’র কথা। হুমায়ূন আহমেদ বললেন, ছবির কাজ শেষ করে দিয়েছি। মুক্তির বিষয়টি ইমপ্রেস টেলিফিল্মের। এই কথার পরিপ্রেক্ষিতে ইমপ্রেস টেলিফিল্ম হুমায়ূন আহমেদ দেশে থাকাকালীনই ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। হুমায়ূন আহমেদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছে কিশোর শিল্পী মামুন। তার সঙ্গে রয়েছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তমালিকা কর্মকার, কুদ্দুস বয়াতি, শামীমা নাজনীনসহ অনেকেই। ছবির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান। সংগীত মকসুদ জামিল মিন্টু ও এসআই টুটুল। উল্লেখ্য, আগামী ১৬ই জুন যুক্তরাষ্ট্রে হুমায়ূন আহমেদের অস্ত্রোপচার হবে। এর আগেই তিনি দেশ ত্যাগ করবেন। আমেরিকা যাওয়ার আগে ‘ঘেটুপুত্র কমলা’ ছবিটির মুক্তি দেখে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন হুমায়ূন আহমেদ। তার এই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম। তারা আশা করছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিও হুমায়ূন আহমেদের ইচ্ছাকে গুরুত্ব সহকারে মূল্যায়ন করবে।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV