কন্যাদের ফেসবুক নিষিদ্ধ করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা

ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার কন্যাদের জন্য নিষিদ্ধ করেছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। নিজের এবং পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো গণহারে পরিচিত, স্বল্প পরিচিত ও অপরিচিত মানুষদের সামনে উন্মুক্ত করে দেয়া ‘কাণ্ডজ্ঞানসম্মত’ কাজ বলে ওবামা মনে করেন না। তাছাড়া প্রেসিডেন্ট পরিবারের অনেকে গোপনীয় বিষয় ফেসবুকের মাধ্যমে বাইরে পাচার হয়ে যেতে পারে এমন আশঙ্কা মার্কিন প্রেসিডেন্টের। খবর পিটিআই, ডেইলি মেইল ও জি নিউজের।
গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে ওবামা শিবির ফেসবুকের সহায়তা নিয়েছিল। প্রেসিডেন্ট প্রার্থী ওবামার নামে একটি ফেসবুক ‘পেজ’ খোলা হয়েছিল যার সদস্য সংখ্যা (লাইক) প্রায় আড়াই কোটি। ভোটারদের ডেমোক্র্যটিক পার্টির পক্ষে টানতে ফেসবুকের এই অ্যাকাউন্টটি বড় রকমের সহায়তা করেছিল। কিন্তু ওবামা মনে করেন বিপুল জনগোষ্টির সঙ্গে খোলামেলা মতবিনিমিয়, যোগাযোগ আর ব্যক্তিগত কিংবা পারিবারিক একান্ত গোপনীয় তথ্য সবার মাঝে বিলি করা এক জিনিস নয়। একটি মার্কিন টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাত্কারে ওবামা এসব কথা বলেছেন। ওই সাক্ষাত্কারে এক পর্যায়ে ওবামার কন্যাদের এবং ফেসবুক প্রসঙ্গ ওঠে। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি দুই কন্যা মালিয়া (১৩) ও সাসাকে (১০) ফেসবুকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিবেন না। কারণ জানতে চাইলে ওবামা বলেন, ‘গণহারে অচেনা লোকজন কন্যাদের এবং আমাদের পরিবারের ভেতরের খবর জানবে এটা কোনো কাণ্ডজ্ঞানসম্মত বিষয় বলে মনে হয় না’। তবে তিনি বলেন, কন্যারা যখন স্বয়ংসম্পূর্ণ হবে, নিজেদের ভাল-মন্দ সম্পূর্ণভাবে নিজেরা বুঝতে শিখবে তখন তারাই সিদ্ধান্ত নেবে ফেসবুকের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করবে কি না। বিশ্বজুড়ে মালিয়ার বয়সী লাখ লাখ মেয়ে ফেসবুকে সময় কাটালেও এই মুহুর্তে তারা আপাতত অনুমতি পাচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট জানান। তিনি মনে করেন তাদের বয়সটা নিজেদের গড়ার সময়। এই নিষেধাজ্ঞা তাদের কিভাবে প্রভাবিত করে সেটাও পর্যবেক্ষণে রাখবেন ওবামা।ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








