Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কম্পিউটারে সময় কাটত লাদেনের

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: May 9, 2011 | 12:49 PM

ইউএসএনিউজ ডেস্ক: পাকিস্তানের আবোতাবাদে শেষ গোপন ডেরায় বহির্বিশ্বের সঙ্গে সংযোগ বজায় রাখার জন্য ওসামা বিন লাদেনকে বার্তাবাহদের ওপরই নির্ভর করতে হত। আর তাঁকে অনেকটা সময় কম্পিউটারের পিছনে দিত হত বলে মনে করছেন মার্কিন আধিকারিকরা। সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার শীর্ষ নেতা লাদেনের শেষ আশ্রয় থেকে উদ্ধার প্রচুর সংখ্যক কম্পিউটার ফাইল, স্টোরেজ ডিভাইস এবং সেলফোনগুলি এখন বিশ্লেষণ করে দেখছেন মার্কিন গোয়েন্দারা। নিউইয়র্ক টাইমস সংবাদপত্র এখবর জানিয়েছে। শনিবার মার্কিন কর্তৃপক্ষ লাদেনের পাঁচটি ভিডিও প্রকাশ করেছে। তবে লাদেনের টিভি দেখার ছবিটি কবে তোলা হয়েছিল, সে বিষয়ে কিছুই জানেন না মার্কিন আধিকারিকেরা। তবে ওই ভিডিওতে টিভির পর্দায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি দেখে তাদের ধারনা, ২০০৯-এর জানুয়ারি ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর কোনও এক সময় আবোতাবাদের বাড়িতে ওই ভিডিওটি তোলা হয়েছিল।সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে যে, গত পাঁচ বছর ধরে ওই বাড়ি থেকে অনেকগুলি অডিও বার্তা রেকর্ড করেছেন বলে মার্কিন কর্তারা মনে করছেন। সারা বিশ্বে তার বার্তা এভাবেই ছড়িয়ে দিতেন লাদেন।গোয়েন্দাদের শ্যেনদৃষ্টি এড়ানোর জন্য লাদেন কোনও ইন্টারনেট, টেলিফোনের ব্যবহার সযত্নে এড়িয়ে চলেছিলেন। এ জন্য তাঁর বক্তব্য ভরা সিডি বার্তাবাহক মারফৎ পাঠাতেন লাদেন। এর পর একাধিক বার্তাবাহকের হাত ঘুরে তা পৌঁছে যেত আল কায়দার সংবাদমাধ্যম আস সাহাবের কাছে। লাদেনর স্থির চিত্র, তার বক্তব্য ও অনুবাদের সাব টাইটেল জুড়ে আস সাহাব তা জিহাদিদের ওয়েবসাইট বা কখনো আল জাজিরা ও অন্যান্য সম্প্রচারক সংস্থা মারফৎ প্রচার করত। আর এই বার্তার মাধ্যমে আল কায়দা প্রধান তার জীবিত থাকার প্রমাণও তুলে ধরতেন।

ট্যাগ:
Situs Streaming JAV