কম্পিউটার থেকে চোখের সুরক্ষায়
ডেস্ক : আধুনিক জীবন ক্রমেই কম্পিউটারনির্ভর হয়ে পড়ছে। দাফতরিক, লেখালেখি, পড়াশোনা কিংবা ব্যক্তিগত কাজে আপনাকে হয়তো দিনের অনেকটা সময় কম্পিউটারের সামনে থাকতে হয়। কিন্তু দীর্ঘক্ষণ কম্পিউটচারের সামনে থাকলে চোখের বারোটা বেজে যেতে পারে। তাই চোখের সুরক্ষায় কিছু পদ্ধতি মেনে চলতে হবে আপনাকে। দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ রাখলে যে সমস্যাটি প্রকট হয় তার নাম ‘আইস্ট্র্যান’। এতে চোখের প্রসারণ ঘটে ও তা শুকিয়ে যায়। শুধু তাই নয়, এর ফলে মাথা ও ঘাড় ব্যথার পাশাপাশি দৃষ্টি নিবদ্ধে সমস্যা হতে পারে। এ সমস্যা থেকে উত্তরণে চোখের ডাক্তারের পরামর্শ নিতে পারেন। বয়স যখন বিশের কোঠায় তখন একবার, ত্রিশের কোঠায় দু’বার, চল্লিশোর্ধ বয়সে প্রতি ২-৪ বছর পর এবং পঁয়ষট্টির বেশি বয়সে প্রতি দু’বছর অন্তর চোখ পরীক্ষা করা জরুরি। অন্য কোনো কারণে সমস্যা হলে চোখ পরীক্ষা করাতে পারেন ছয় মাস পর পর। চোখের রেটিনার সুরক্ষায় ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খেতে হবে। গাজর হলো এই ভিটামিনের একটি ভালো উৎস। কম্পিউটারের তীব্র আলোকরশ্মি থেকে চোখের সুরক্ষায় এন্টিগ্ল্যায়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করতে পারেন। এছাড়া চিকিৎসকের পরামর্শে বাইফোকাল বা ট্রাইফোকাল কম্পিউটার লেন্স ব্যবহার করতে পারেন। ইয়াহু ভয়েসেস/মানবকণ্ঠ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








