কম্পিউটার মাউসের আবিষ্কারক আর নেই
ডেস্ক: কম্পিউটার মাউসের আবিষ্কারক ডগলাস কার্ল এনজেলবার্ট আর নেই। ৮৮ বছর বয়সে ক্ষণজন্মা এ মানুষটি গত মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন তিনি। মেয়ে ক্রিস্টিনা একটি ইমেইলের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার কম্পিউটার হিসট্রি মিউজিয়ামকে পিতার মৃত্যুর সংবাদটি জানান। ক্রিস্টিনা বলেন, তার পিতার শারীরিক অবস্থা ভাল ছিল না ও তিনি ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছেন। ১৯২৫ সালের ৩০শে জানুয়ারি পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন ডগলাস। তার পিতা রেডিও মেরামতের কাজ করতেন ও মা ছিলেন গৃহিণী। ১৯৬০ এর দশকে মাউস আবিষ্কার করেন ডগলাস। তখনকার মাউস আজকের দিনের মতো ছিল না। অনেকেই হয়তো জেনে অবাক হবেন, বিশেষ আকৃতিতে নির্মিত একটি কাঠের প্রকোষ্ঠে ছোট দুটি ধাতব চাকা বা চাকতি সংযোজন করে বিশ্বের প্রথম মাউসটি উদ্ভাবন করেছিলেন তিনি। এর বহু পরে মাউসের ব্যাপক ব্যবহার শুরু হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইমেইল, ওয়ার্ড প্রসেসিং ও ভিডিও টেলিকনফারেন্সের সূচনালগ্নে বিশেষ অবদান রেখেছিলেন তিনি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








