Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

করোনাকাল : পরিচিতজনও অপরিচিত হয়ে ওঠছেন!

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: May 30, 2020 | 4:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মরণ ঘাতক করোনাভাইরাস পরিস্থিতিতে লক ডাউনে গৃহবন্দি মানুষ। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরুচ্ছেন না অনেকেই। ফলে দীর্ঘ প্রায় দু মাস ধরে ঘরে থাকার ফলে অনেকেরই বিশেষ করে পুরুষদের চুল-দাড়ি বড় হওয়ায় পরিচিতজন অপরিচিত হয়ে উঠছেন। আবার পুরুষের পাশাপাশি মুখে মাস্ক, হাতে গ্লাভস ব্যবহারের ফলে অনেক পরিচিত নারীও অপরিচিত হয়ে উঠছেন। এমন কথাই জানালেন একাধিক নিউইয়র্কবাসী বাংলাদেশী। খবর ইউএনএ’র।

দীর্ঘদিন ধরে জ্যামাইকায় বসবাসকারী রফিকুল ইসলাম এই প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, গত সপ্তাহে হিলাসাইড এভিনিউ’র ফুটপাত দিয়ে হেটে যাচ্ছিলাম। এমন সময় এক লোক পিছন থেকে ডাক দিয়ে বললেন- ‘ভাই কেমন আছেন? আপনি রফিক ভাই না’। তার কথায় আমি হতবাক। কেননা, তার মুখ মাস্ক দিয়ে ঢাকা, শুধু দুই চোখ দেখা যাচ্ছে আর দুই হাত গ্লাভস দিয়ে ঢাকা। শার্টের উপর পড়নে জ্যাকেট। অপরদিকে আমার দুই মাসের গৃহবন্দি করোনাকালে দাঁড়ির ওপরে মাস্ক পড়ায় তিনি প্রথমে চিনতে পারেননি। আমিও তাকে প্রথমে চিনতে পারিনি। অথচ ঐ ব্যক্তির সাথে আমার ৩/৪ বছরের পরিচয়, ভালো বন্ধুত্ব। এমন ঘটনা সিটির জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ব্রুকলীন, ব্রঙ্কস প্রভৃতি এলাকারও।

অনুসন্ধানে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে লক ডাউন কার্যকরের ফলে সেলুনের দোকার বন্ধ থাকায় অনেকেই চুল-দাড়ি কাটতে পারছেন না। ফলে চুল-দাড়ি বড় হওয়ায় অনেকের চেহারায়ও পরিবর্তন এসেছে। এর মধ্যে মাস্ক ব্যবহারের ফলে অনেককে চেনাই যায় না। আবার অনেকে চুল কেটে মাথা নেড়া করে ফেলেছেন। আবার উদ্ভুত পরিস্থিতিতে চুল-দাড়ি রাখা না রাখা অনেকের কাছে ফ্যাশন হয়ে দাড়িয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV