Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

করোনাভাইরাস ২০১৯ সালেই ধারণার চেয়ে দ্রুত ছড়িয়ে পড়েছিলো উহানে, ছিলো এক ডজনের বেশি ভ্যারিয়েন্টও – হু এর তদন্ত দল: তদন্তের স্বচ্ছতা দাবি যুক্তরাষ্ট্র’র

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: February 15, 2021 | 10:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: হু এর তদন্ত দল বলছে, করোনাভাইরাস ২০১৯ সালেই ধারণার চেয়ে দ্রুত ছড়িয়ে পড়েছিলো উহানে, ছিলো এক ডজনের বেশি ভ্যারিয়েন্টও। হু এর তদন্তের স্বচ্ছতা দাবি করেছে যুক্তরাষ্ট্র। হু এর তদন্ত দল বলছে, চীনা শহরটির হাজার হাজার অধিবাসীর রক্তের নমুনা পরীক্ষা করে এই সিদ্ধান্তে আসা হয়েছে। এই মিশনের প্রধান তদন্তকারী পিটার বেন এমবার্ক অজস্র সাক্ষাৎকার নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলছেন, ২০১৯ এর ডিসেম্বরেই ধারণার চেয়ে অনেক বেশি উহানবাসী কোভিড-১৯ উপসর্গে ভুগছিলো। সিএনএন

এমবার্ক জানিয়েছেন, তাদের গতি কম মনে হলেও, আসলে তারা অনেক তথ্য সংগ্রহ করে ফেলেছেন। সবচেয়ে বড় তথা, ডিসেম্বরেই ভাইরাসটি উহানে বড় পরিসরে ঘুরে বেড়াচ্ছিলো। কিন্তু কেউ এই ব্যাপারে আসলে গুরুত্বই দেয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিজ্ঞানি জানান, ডিসেম্বরে শহরটিতে আনুষ্ঠানিকভাবে ১৭৪ জন রোগি ছিলেন। যা আসল সংখ্যার আশেপাশেও নয়। আসলে সেসময় শহরটিকে করোনাক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি ছিলো।
এই মিশনে অংশ নিচ্ছেন হু এর ১৭ আর চীনের ১৭ বিজ্ঞানী। তারা বলছেন, সেসময় উহানে ১৩টি আলাদা স্ট্রেইনের থাকার প্রমাণ পেয়েছেন তারা। এ থেকেই বোঝা যায়, সেসময়েই রোগটি ভয়ঙ্কর হতে শুরু করেছিলো।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, চীনকে এই ব্যাপারে তথ্য উন্মুক্ত করতেই হবে। তিনি অভিযোগ করেন, অতিমহামারি শুরুর পর থেকেই চীনারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। যা হতে পারে মারাত্মক।

ট্যাগ:
Situs Streaming JAV