করোনায় আক্রান্তের শীর্ষে থাকাটা যুক্তরাষ্ট্রের জন্য ‘সম্মানের বিষয়’ বলে মনে করেন ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাস আক্রান্তের দেশ হওয়াকে যুক্তরাষ্ট্রের জন্য ‘সম্মানের বিষয়’ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ। মৃতের সংখ্যা ৯২ হাজার, এরপরও প্রেসিডেন্ট ট্রাম্প এধরনের মন্তব্য করলেন। তিনি জানান, এ আক্রান্তের সংখ্যা বেশি হওয়া মানে এখানে করোনা শনাক্তে বেশি পরীক্ষা হয়েছে। আমাদের পরীক্ষা করার অবস্থা ভালো। তাই আমি এটাকে সম্মানের ব্যাজ হিসেবে দেখি। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অনেকেই শুরু থেকে কার্যকর ব্যবস্থা নিতে না পারার অভিযোগ এনেছেন। মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি নিঃসন্দেহ এটাকে ভালো মনে করি কারণ এর মানে দাঁড়ায় যে আমাদের টেস্ট ব্যবস্থা অনেক ভালো। এমকি চীনকে করোনাভাইরাসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে বিশ্বকে সাবধান না করার জন্যে তিরস্কার করেছিলেন ট্রাম্প। বিশ্বস্বাস্থ্য সংস্থাকে হুমকি দিয়ে ট্রাম্প বলছেন চীনে তদন্ত শুরু করা দরকার। নিজের দোষ ঢাকতেই প্রেসিডেন্ট ট্রাম্প এমন বলছেন বলে দাবি করেছে বেইজিং।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








