করোনায় নিউইয়র্কে শনিবার ‘বিপা’র সহ-সভাপতি সহ ৩ বাংলাদেশির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম : করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে শনিবার ‘বিপা’র সহ-সভাপতি সহ আরও ৩ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিউইয়র্কের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র সহ-সভাপতি বাবলী নেওয়াজ (৫৩) জ্যামাইকা হাসপাতালে, জ্যাকসন হাইটসে বসবাসরত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক

সাধারণ সম্পাদক জাহাঙ্গির এইচ মিয়ার বাবা মো. মহিউদ্দিন (৬৭) এলমহার্স্ট হাসপাতালে এবং ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত বিয়ানিবাজারের ফরিদ আহমেদ সাইফুল (২৭) মন্টিফিউর হাসপাতালে ইন্তেকাল করেছেন। জানা গেছে, ফরিদ আহমেদ সাইফুল কয়েক মাস আগে বাংলাদেশে গিয়ে বিয়ে করেন। অভিবাসন মর্যাদায় তাকে যুক্তরাষ্ট্রে আনার আবেদনও করেছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








