Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

করোনা আতঙ্ক : হাঁচি দেওয়ায় যুক্তরাষ্ট্রে ঘুরিয়ে দেওয়া হলো বিমান

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: March 10, 2020 | 8:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা আতঙ্কে গন্তব্য স্থলে যাওয়ার আগেই ঘুরিয়ে দেওয়া হলো ইউনাইটেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। জানা যায়, কলোরাডো রাজ্যের ইগল শহর থেকে নিউ জার্সিতে যাচ্ছিল উড়োজাহাজটি। যাত্রাপথে এক যাত্রী হাঁচি দেয়ার পর গোটা উড়োজাহাজ জুড়ে আতঙ্ক তৈরি হয়। অন্যান্য যাত্রীরা মনে করেছিলেন ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত। প্রাণঘাতি করোনা ঝুঁকি এড়াতে বিমানের যাত্রীদের অনুরোধে ঘুরে গেলো বিমান। শেষ পর্যন্ত ডেনভার আন্তজার্তিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের। তবে যাত্রীদের ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে। কারণ, উড়োজাহাজে হাঁচি দেওয়া ঐ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নয়, এলার্জি জনিত সমস্যার কারণে যাত্রাপথে তার হাঁচি আসে। 

যুক্তরাষ্ট্রের কার্ডিয়াক বিশেষজ্ঞ জর্ডান স্যাটিরসটেইন এ ঘটনায় এক টুইটার পোস্টে লেখেন- যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়ার পর তারা হাত ধুচ্ছিলেন। যদিও যাত্রীদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ ছিল না। কেননা, হাঁচি দেওয়া ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। এলার্জিজনিত সমস্যার কারণে তিনি হাঁচি দিচ্ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV