Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

করোনা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা: ঢাকা ছাড়লেন ১৭ শিশুসহ আরও ৩২৮ মার্কিন নাগরিক

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: April 13, 2020 | 11:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় ১৭ শিশুসহ আরও ৩২৮ নাগরিককে নিয়ে ঢাকা ছাড়লো যুক্তরাষ্ট্রের তৃতীয় স্পেশাল ফ্লাইট। স্থানীয় সময় আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমোন এবং ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন নাগরিকদের বিদায় জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস সূত্র জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভাড়া করা কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে আসে। তবে সোমবারের ফ্লাইটের একাধিক যাত্রী ঢাকা পৌছার পথে পুলিশি বাধা এবং ভোগান্তির অভিযোগে করেছেন।

এর আগে কাতারের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে গত ৩০ মার্চ প্রথম ফ্লাইটে ২৬৯ জন এবং ৫ এপ্রিল দ্বিতীয় স্পেশাল ফ্লাইটে ৩২২ নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের ঢাকা থেকে ফিরিয়ে আনে যুক্তরাষ্ট্র। সঙ্গে মার্কিন কূটনীতিকদের পোষা ৯টি কুকুর ও একটি বিড়ালকেও ফেরানো হয়। কিন্তু পরবর্তীতে বাংলাদেশে অবস্থান করা আরও তিন শতাধিক নাগরিক আবেদন করলে তাদের ফেরাতে তৃতীয় ফ্লাইট পাঠায় মার্কিন সরকার।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV