করোনা ভাইরাসে বৃহত্তর ওয়াশিংটনে বাংলাদেশি ফরিদ উদ্দীনের ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ভার্জিনিয়া: প্রানঘাতী করোনা ভাইরাস আরো একজনের প্রান কেড়ে নিল বৃহত্তর ওয়াশিংটন এলাকায়। আজ ১৬ এপ্রিল শনিবার ভার্জিনিয়া উডব্রীজ শহরের বাসিন্দা কুমিল্লার মুরাদনগরের সন্তান ফরিদ উদ্দীন (৬০) করোনা ভাইরাসে চিকিৎসারত অবস্থায় উডব্রীজস্থ সেন্ট্রা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে … রাজেউন। পারিবারিক সুত্রে জানা যায়, ফরিদ উদ্দীনের সন্তান জাহিদ ইসলাম প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারিন্টিনে থাকা অবস্থায় তার পিতা ফরিদ উদ্দীন তার সাথে বসবাস শুরু করেন। পরে তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উডব্রীজস্থ সেন্ট্রা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ১৬ এপ্রিল বৃহষ্প্রতিবার সকাল ৮ টার সময় সময় তিনি ইন্তেকাল করেন। এ নিয়ে বৃহত্তর ওয়াশিংটনে তিন প্রবাসী বাংলাদেশীর প্রান কেড়েে নিল নভেল করোনা ভাইরাস।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








