Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

করোনা মহামারি: যুক্তরাষ্ট্র প্রবাসীরা ১৮দিনে পাঠিয়েছেন ৭০ কোটি টাকা

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: May 24, 2020 | 12:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনা মহামারিতেও স্বজনের কাছে প্রবাসীদের অর্থ প্রেরণে (রেমিটেন্স) ভাটা পড়েনি। অধিকন্তু গত বছরের ঈদুল ফিতরের আগের একই সময়ের চেয়ে এবার ২০ মে পর্যন্ত ১৮দিনে সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে প্রবাসীরা এক মিলিয়নেরও ( ৮ কোটি ৪৫ লাখ) অধিক ডলার যুক্তরাষ্ট্র থেকে পাঠিয়েছেন।

সোনালী এক্সচেঞ্জের সিইও এবং প্রেসিডেন্ট দেবশ্রী মিত্র এ সংবাদদাতাকে জানান, করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্র লকডাউনে থাকায় সোনালী এক্সচেঞ্জের ১০টি শাখাও বন্ধ করা হয়েছিল। এরপর খোলা হয় ২ মে। মিশিগান শাখা খোলা হয়েছে মাত্র তিনদিন আগে। দেবশ্রী মিত্র জানান, ২০ মে পর্যন্ত ১৮ দিনে ১২৫৭৯ জন প্রবাসী বাংলাদেশে পাঠিয়েছেন ৮.৪৫ মিলিয়ন ডলার ( প্রায় ৭০ কোটি টাকা) । চরম একটি অস্থিরতা এবং ৯০% জনই বেকার হয়ে ঘরে অবস্থান করা সত্তে¡ও স্বজনের কাছে ঈদ উপলক্ষে অর্থ প্রেরণের আগ্রহ একটুও কমেনি। কারণ, গত বছর ঈদের আগে ৩০ দিনে ১২.২২ মিলিয়ন ডলার পাঠিয়েছিলেন ১৯৫১০ জন। সে অনুযায়ী ১৮দিনে পাঠানো অর্থের পরিমাণ দাঁড়ায় ৭.৩৩ মিলিয়ন ডলার।

দেবশ্রী মিত্র উল্লেখ করেন যে, সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে পেরিত অর্থ সময়ের ব্যবধানে কয়েক ঘন্টার মধ্যেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ নিউইয়র্কে দিনের বেলায় পাঠানো অর্থ বাংলাদেশে কার্যদিবস শুরু হলেই একাউন্টে জমা হয়। এরফলে অবৈধ পথ পরিহার করে অনেক প্রবাসী সোনালী এক্সচেঞ্জে আগ্রহী হয়েছেন। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV