কর্মদক্ষতার বিচারে যুক্তরাষ্ট্রের সেরা প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
বাংলা প্রেস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে কর্মদক্ষতার বিচারে সবার শীর্ষে রয়েছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।ক্ষমতা, দক্ষতা ও জনপ্রিয়তা নিয়ে সম্প্রতি এক জরিপে তাঁকে শীর্ষস্থানে বসানো হয়।তারপরের অবস্থানে রয়েছেন আব্রাহাম লিংকন। তৃতীয়স্থানে রয়েছেন জজ ওয়াশিংটন।এছাড়া চর্তুথ-টমাস জেফারসন্স, ৫ম তিয়োডোর রুজভেল্ট, ৬ষ্ঠ উডরো উইলসন, ৭ম হেরি ট্রু ম্যান ও ৮ম স্থানে আছেন রোনাল্ড রিগ্যান। ৩১তম স্থানে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবিস্নউ বুশ (জুনিয়র)। আর বিল ক্লিনটন রয়েছেন ১৯ ও জন এফ কেনিডি রয়েছেন ১৫তম স্থানে।

১৮তম স্থানে জিমি কার্টার, এইচ ডাবিস্নউ বুশ (সিনিয়র) ২২তম ও রির্চাড নিক্সন ২৩তম স্থানে রয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওমাবা সর্ম্পকে জরিপে কিছু উল্লেখ করা না হলেও অন্তবর্তী ব্যবস্থা হিসাবে তাকে দেয়া হয়েছে দশমস্থান।জরিপে জর্জ ডব্লিউ বুশের অবস্থান ৩১তম। অর্থাৎ কর্মদক্ষতার বিচারে তিনি নিচের ১০ জন প্রেসিডেন্টের মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাস ও রাজনীতির ব্যাপারে ইংল্যান্ডের ৪৭ জন বিশেষজ্ঞ নিয়ে পরিচালিত এক জরিপ থেকে এ ফলাফল বেরিয়ে এসেছে। এবারই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়ে জরিপ করল ইংল্যান্ড।তাঁদের ১৭৮৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্বপালনকারী প্রত্যেক প্রেসিডেন্ট সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রেসিডেন্টের তালিকায় উইলিয়াম হেনরি হ্যারিসন ও জেমস গারফিল্ডও রয়েছেন।যদিও মেয়াদ শেষ করার আগেই এ দুজন মারা যান।পাঁচ ক্যাটাগরিতে ওই বিশেষজ্ঞদের প্রশ্ন করা হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে: বিষয়সূচি নির্বাচন, অভ্যন্তরীণ নেতৃত্ব, পররাষ্ট্রনীতিতে নেতৃত্ব, নৈতিক দৃঢ়তা ও উত্তরাধিকার বিষয়ে ইতিবাচক তাৎপর্য। জরিপে দেখা গেছে, বিষয়সূচি নির্বাচন, অভ্যন্তরীণ নেতৃত্ব ও পররাষ্ট্রনীতিতে নেতৃত্ব�এই তিন ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১৯৩৩-১৯৪৫), নৈতিক দৃঢ়তা ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন জর্জ ওয়াশিংটন (১৭৮৯-১৭৯৭)। এ ছাড়া উত্তরাধিকার বিষয়ে ইতিবাচক তাৎপর্য ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন আব্রাহাম লিংকন (১৮৬১-১৮৬৫)।১৯৬০ সালের পর থেকে এ পর্যন্ত যে কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন, তাঁদের মধ্যে কেবল রোনাল্ড রিগ্যানই (১৯৮১-১৯৮৯) এই জরিপের শীর্ষ দশে রয়েছেন। জরিপে তাঁর অবস্থান অষ্টম।জরিপে টমাস জেফারসনের (১৮০১-১৮০৯) অবস্থান চতুর্থ, অ্যান্ড্রু জ্যাকসন (১৮২৯-১৮৩৭) নবম। এ ছাড়া জরিপে জন এফ কেনেডি (১৯৬১-১৯৬৩) ১৫তম এবং বিল ক্লিনটন (১৯৯৩-২০০১) ১৯তম অবস্থানে রয়েছেন।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








