কলম্বাস নয়, ইতালীয় ব্যবসায়ী জন ক্যাবোটই প্রথম আমেরিকা আবিষ্কার করেন :ইতিহাসবিদ ফ্রান্সেসকো গুইডি ব্রুসকোলির আমেরিকা আবিষ্কারের ইতিহাস নিয়ে গবেষণাপত্র

আমেরিকার নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গিয়েছিল ক্রিস্টোফার কলম্বাসের নাম। পৃথিবীর চোখে আমেরিকাকে পরিচিতি দিয়েছিলেন তো তিনিই। কিন্তু আমেরিকার আবিষ্কারকের গদি বোধহয় এবার টালমাটাল। সম্প্রতি গবেষণা পত্রিকা হিস্টোরিক্যাল রিসার্চে ইতিহাসবিদ ফ্রান্সেসকো গুইডি ব্রুসকোলির আমেরিকা আবিষ্কারের ইতিহাস নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে গবেষক দাবি করেছেন, কলম্বাস নয়, বরং জনৈক ইতালীয় ব্যবসায়ী জন ক্যাবোটই প্রথম আমেরিকা আবিষ্কার করেন। – খবর আনন্দবাজার
এতদিন জানা ছিল, ১৪৯২ সালে ক্যারিবীয় উপকূলে পা রাখেন কলম্বাস। তবে তিনি আমেরিকা তথা উত্তর আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছেছিলেন অনেক বছর পরে। ১৪৯৮-এ। ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক ইতিহাসবিদ ব্রুসকোলি একটি সংগ্রহশালা থেকে কয়েকটি চিঠি খুঁজে পান। এর মধ্যে জিওভানি ক্যাবোত্তে তথা জন ক্যাবোটকে লেখা ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির একটি চিঠি রয়েছে। সেই চিঠিতে হেনরিকে ‘দ্য নিউ ল্যান্ড’ খোঁজার দায়িত্ব দেয়া হয়েছে। এর জন্য তাঁকে ৫০টি রাজকীয় মুদ্রা (স্টার্লিং) দেয়া হয়েছে। এর পরেই ১৪৯৬, ১৪৯৭ ও ১৪৯৮ সালে তিনবার ব্রিস্টল থেকে ‘নিউ ল্যান্ড’-এর উদ্দেশ্যে পাড়ি দেন। নথি ঘেঁটে দেখা গিয়েছে, ১৪৯৭ সালে ‘নিউ ফাউন্ডল্যান্ডে’ তিনি পদার্পণও করেন। ব্রুসকোলির মতে, এই ‘নিউ ল্যান্ড’ বা ‘নিউ ফাউন্ডল্যান্ড’-ই আজকের আমেরিকা। অর্থাত্ কলম্বাসের একবছর আগেই আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছেছিলেন ক্যাবোট। এর প্রমাণ হিসেবে ব্রুসকোলি ১৯৫০ সালে আবিষ্কৃত একটি চিঠির কথা তুলে ধরেন। ১৪৯৭-৯৮ সালে লেখা ঐ চিঠিতে ইংল্যান্ডের ব্যবসায়ী জন ডে ‘লর্ড গ্র্যান্ড অ্যাডমিরা’-কে ১৪৯৭ সালের ক্যাবোটের নিউ ফাউন্ডল্যান্ড খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন।আনন্দবাজার/ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








