Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

কলাম্বিয়া বিজনেস স্কুলের এক্সেলেন্স সাটির্ফিকেট পেলেন খান’স টিউটোরিয়ালের সিইও ডা. ইভান খান

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: November 3, 2017 | 5:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খান’স টিউটোরিয়ালের সিইও ডা. ইভান খান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল থেকে বিজনেস এক্সেলেন্স সার্টিফিকেট এবং বিশেষায়িত ম্যানেজমেন্ট সার্টিফিকেট অর্জন করেছেন। গত সপ্তাহে তিনি এ বিরল সম্মান লাভ করেন। কলাম্বিয়া বিজনেস স্কুলের এমবিএ প্রোগ্রামের অধীনে এই সার্টিফিকেট প্রোগ্রামটি জটিল বিজনেস বিষয়সহ নেতৃত্বের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে থাকে। নির্বাহী উন্নয়ন প্রোগ্রামটি প্রাক্টিশনার, এক্সপার্ট ও বিজনেস স্কুল প্রফেসরদের সাথে একটি বৃহৎ শিক্ষার্থী গ্রুপকে ম্যানেজমেন্ট, স্ট্রাটেজি ও লিডারশিপ শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।খান’স টিউটোরিয়ালের প্রধান নির্বাহী ডা. ইভান খান বলেন, আমি কেটি’র হাইস্কুল প্রোগ্রামের সকল টপ কলেজগুলো পর্যবেক্ষণ করার পর কলাম্বিয়া বিজনেস স্কুলে আবেদন করার সিদ্ধান্ত নেই। প্রতি বছর আমরা খান’স টিউটোরিয়ালের ছাত্রদের উল্লেখ্যযোগ্য সংখ্যককে কলাম্বিয়া ও বার্নারড কলেজে প্রেরণ করি। আমি কেবলমাত্র স্বপ্ন দেখতে পারি যে যখন আমার মেয়ে আড়িয়ানা ও ছেলে আঈয়ান হাইস্কুল শেষে কলাম্বিয়ায় আন্ডারগ্রেডে পড়ার সুযোগ পাবে। যখন আমার মনে হচ্ছিল যে, তাদের মা কলাম্বিয়া থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছে, তখন আমি আকাংকা করেছি, আমাদের সন্তানরাও কলাম্বিয়ার এলামনাই হোক। ব্যক্তিগত লক্ষ্যের পাশাপাশি, আমার ম্যানেজমেন্ট, লিডারশিপ ও স্ট্রাটেজি শেখার স্বপ্ন অনেক দিনের। যখনি কলাম্বিয়া বিজনেস স্কুল এক্সিকিউটিভ এডুকেশন ওয়ার্কিং এক্সিকিউটিভদের জন্য আপার ম্যানহাটনের কাছাকাছি এমন একটি সুযোগ করে দেয় এবং তা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে, তখন আমার চাওয়াটা আরও সহজ হয়ে যায়।
ফ্যাকাল্টি হার্ভার্ড বিজনেস স্কুল ও হার্ভার্ড রিভিউ এর ফ্যাকাল্টি ডিরেক্টর ড. রিটা মাকগ্রাথ, ফ্যাকাল্টি ডিরেক্টর ড. গ্রান্ট আকারম্যান তিনি তার বিভিন্ন কোম্পানির অভিজ্ঞতা তুলে ধরেন, যেমন ব্যাঙ্কারস ট্রাস্ট, কোকা-কোলা, ডিলইট্টি ও ফোরড মটরস। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। মার্কেটিং এর অংশ পরিচালনা করেন সিনিয়র ভাইস ডীন ও কলাম্বিয়া বিজনেস স্কুল বিহেভিওরাল ল্যাব এর ডিরেক্টর গীতা জোহার। ম্যানেজমেন্ট অংশ পরিচালনা করেন প্রফেসর পিটার মিওলা। যিনি কলাম্বিয়ার ফ্যাকাল্টি হওয়ার পূর্বে ব্রিটিশ প্রেট্রোলিয়ামের গ্রুপ এক্সিকিউটিভ ও আমেরিকাস লুব্রিকান্ট ডিভিশনের প্রধান নির্বাহী ছিলেন এবং ২০০টির বেশি দেশের বহু সংস্কৃতি ও বহু কর্মী নেতৃত্ব দেন। এখানে স্ট্রাটেজি সংক্রান্ত শিক্ষা প্রদান করা হয় তা খান’স টিউটোরিয়ালের কাস্টমার সার্ভিস ও সার্বিক উন্নয়নের জন্যও বেশ সহায়ক। এছাড়াও এই প্রোগ্রামটি ডিসকাশন, সিমুলেশন, ওয়ার্কশপ কার্যক্রম ও এক্সারসাইজের মত কর্মকান্ড পরিচালনা করে যা লিডারশিপ, ওরগানাইজেশনাল ম্যানেজমেন্ট ডেলেপমেন্ট ও অর্গানাইজেশনের সফলতার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯৯৪ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে খান’স টিউটোরিয়ালের এখন মোট ১০টি শাখা গড়ে উঠেছে নিউইয়র্ক সিটিতে। নিউইয়র্ক সিটির ব্রুকলীন, ব্রঙ্কস, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়া, ওজান পার্ক ও ফ্লোরাল পার্কার এসব শাখায় বিপুল সংখ্যক বাংলাদেশী ছাড়াও অন্যান্য ভাষাভাষী স্বল্প আয়ের ও নতুন ইমিগ্রান্ট পরিবারের শিক্ষার্থীরা শীর্ষ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিশেষ পরীক্ষার প্রশিক্ষণ নিচ্ছে। খান’স টিউটোরিয়াল থেকে প্রশিক্ষণ নিয়ে এ পর্যন্ত ২ হাজার ৬১৫ শিক্ষার্থী নিউইয়র্ক সিটি স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV