Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

কলা খাবেন যে ৭ কারণে

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: June 17, 2014 | 6:33 AM

কলা খুব সাধারণ ও সহজলভ্য ফল হলেও, এটি ‘সুপারফুড’ তালিকার অন্যতম ফল। কারণ, বহু পুষ্টি উপাদানে সমৃদ্ধ এ ফলটি। কলায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, আয়রন, জিংক, ম্যাগনেসিয়াম ইত্যাদি। কলার অসংখ্য উপকারি দিকের মধ্য থেকে ৭টি এখানে তুলে ধরা হলো:
১) প্রতিদিন নিয়মিত ২টি কলা খাওয়ার অভ্যাস হতাশা বা বিষণœতা কমায়। কলায় রয়েছে ট্রিপটোফান, যা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। ট্রিপটোফান থেকে মস্তিষ্কে সেরোটোনিন উৎপন্ন হয়, যা মুডকে ভালো রাখতে সহায়তা করে এবং উদ্বেগ ও দুশ্চিন্তা হ্রাস করে। 
২) শরীরে আয়রন ঘাটতির ফলে রক্তশূন্যতা রোগ দেখা দিতে পারে। নারীদের ক্ষেত্রে শারীরিক এ সমস্যাটা বেশি হয়। কাঁচা ও পাকা কলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। শুধু কলা নিয়মিত খাওয়ার অভ্যাসেই আপনার শরীরের আয়রনের চাহিদা পূরণ হতে পারে।
৩) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কলার ভূমিকা রয়েছে। কলায় উচ্চমাত্রায় পটাসিয়াম রয়েছে ও স্বল্পমাত্রায় সোডিয়াম রয়েছে, যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। 
৪) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বহু পুষ্টি উপাদানে সমৃদ্ধ কলা। কলায় রয়েছে ভিটামিন বি৬, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়ায়। ফলে, আপনি মানসিক চাপ ও শারীরিক অসুস্থতায় সহজে আক্রান্ত হবেন না। 
৫) কলায় রয়েছে প্রয়োজনীয় আঁশ, যা পরিপাক ও হজমক্রিয়াকে সুস্থ ও সবল রাখে। 
৬) কলায় রয়েছে ভিটামিন সি, যা আপনার ত্বককে রাখে কোমল ও মসৃণ। 
৭) ক্যালসিয়াম সমৃদ্ধ এ ফলটি আপনার হাড় ও দাঁতকে মজবুত রাখে এবং ক্ষয়জনিত যে কোন রোগ প্রতিরোধে সহায়তা করে।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV