‘কাঁকড়া’ কম্পিউটার!


মাত্র কিছুদিন আগেই সাই ফাই ছবির ‘টার্মিনেটর’কে বাস্তবে টেনে এনে রোবট বানিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু এবার জাপানের বিজ্ঞানীরা ঘটিয়েছেন আর অদ্ভুত কাণ্ড। সম্প্রতি জাপানের গবেষকেরা কাঁকড়ার আচরণের লজিক বা যৌক্তিকতার নিয়মের গবেষণার সাফল্যে অনুপ্রাণিত হয়ে কাঁকড়া-চালিত বিশেষ একধরনের কম্পিউটার তৈরি করেছেন।
জাপানের কোব ইউনিভার্সিটির গবেষকেরা সৈনিক কাঁকড়ার আচরণ লক্ষ্য করে দেখেছেন, এই প্রজাতির কাঁকড়া অ্যানালগ কম্পিউটারের মূল সূত্রটি মেনেই চলাফেরা করে। আর এ পদ্ধতিকে কাজে লাগিয়ে বিশ্বের প্রথম ‘কাঁকড়া কম্পিউটার’ তৈরির দাবি করেছেন তাঁরা।
এই কাঁকড়া কম্পিউটার তৈরির নেতৃত্বে ছিলেন গবেষক ইউকিউ-পিজিও গুনজি। গবেষক গুনজির বরাতে গিজম্যাগ জানিয়েছে, ‘আমরা সৈনিক কাঁকড়ার এক অদ্ভুত আচরণ খেয়াল করেছি। যখন দুটি কাঁকড়া পরস্পরের সঙ্গে ধাক্কা খায়, তখন তারা আবার একই গতিতে উল্টোদিকে যেতে শুরু করে। এ আচরণটিই অ্যানালগ কাঁকড়া কম্পিউটারের লজিক গেট তৈরিতে সাহায্য করেছে।
উল্লেখ্য, সব ধরনের কম্পিউটারের ক্ষেত্রেই লজিক গেটের নিয়ম এক। গবেষকেরা কাঁকড়া কম্পিউটার তৈরির জন্য ভারচুয়াল কাঁকড়া কম্পিউটার তৈরি করে প্রাথমিকভাবে পরীক্ষায় সাফল্য পান। এ পরীক্ষার সফল হয়ে বাস্তবের কাঁকড়া কম্পিউটার তৈরিতে কাজ শুরু করেছেন তাঁরা।
গবেষকেরা জানিয়েছেন, কাঁকড়া কম্পিউটারের ক্ষেত্রে বাইনারি কোড ০ ও ১ সংখ্যাকে কাঁকড়াদের দলের উপস্থিতি ও অনুপস্থিতি হিসেবে ধরা হয়। কাঁকড়াগুলোকে নড়াচড়া করানোর জন্য গবেষকেরা একটি পাখির ছায়া তৈরি করে দিয়েছেন, যা দেখে কাঁকড়াগুলো ভয় পায় ও চলতে শুরু করে। এ গবেষণা বায়োলজিক্যাল কম্পিউটার তৈরিতে আরও সাহায্য করতে সক্ষম হবে।প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








