Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

কাজটাই যখন লেখালেখি

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: June 19, 2013 | 10:11 AM

অনলাইনে আয়ের অন্যতম সহজ উপায় লেখালেখি। ফ্রিল্যান্সিংয়ের ভাষায় একে বলা হয় ‘কনটেন্ট রাইটিং’ বা ‘কনটেন্ট ডেভেলপিং’। বাংলাদেশের অনেক ফ্রিল্যান্স লেখক ঘণ্টায় ৩০ ডলার পর্যন্ত আয় করছেন। অনেকে আবার দেশি-বিদেশি ইন্টারনেট মার্কেটিং প্রতিষ্ঠানে চাকরি করছেন ৩০ হাজার থেকে এক লাখ টাকা বেতনে। অনলাইনে লেখালেখি করে আয়ের নানা দিক জানাচ্ছেন তুহিন মাহমুদ

বিষয়ভিত্তিক লেখালেখিই হলো কনটেন্ট রাইটিং। আর লেখা যদি হয় ওয়েবের জন্য, তাহলে সেটিকে বিবেচনা করা হয় ‘ওয়েব কনটেন্ট’ হিসেবে। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য রিসোর্স বই, ব্রশিউর, লিফলেট ও অন্যান্য প্রচারণার কাজেও কনটেন্ট ডেভেলপ করা হয়। এ ধরনের অনেক কাজই করতে পারেন কনটেন্ট ডেভেলপাররা।
কপিরাইটিং পণ্য বা সেবা অনলাইনে বিক্রির জন্য ক্রেতার মেজাজ-মর্জি এবং আবেগের সমন্বয় ঘটিয়ে সেলস পেইজ কনটেন্ট লিখতে হয়। বর্তমান সময়ে ভালো মানের কপিরাইটারের চাহিদা যথেষ্ট। Freelancewritinggigs.Com, Freelancewritingjobs.Ca, 4writers.net, iWriters.com, Academia-research.com, Writing.Com, Constant-Content.Com, Simplyhired.Com, oDesk.Com, Freelancer.Com, Freelancewriting.Com, Connectvendors.Com সাইটে এ-সংক্রান্ত অনেক কাজ পাওয়া যায়।
ব্লগ লেখা কনটেন্ট মার্কেটিংয়ের সহজ ও জনপ্রিয় ক্ষেত্র ব্লগ লেখা। দিন দিন ব্লগারদের কাজের সুযোগ বাড়ছে। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে বিষয়ভিত্তিক প্রতিটি ব্লগ থেকে ১০০ ডলার পর্যন্ত আয় করা সম্ভব।jobs.problogger.net, Indeed.com, freelancewritinggigs.com, performancing.com/jobs, authorityblogger.com, aboutfreelancewriting.com, bloggerjobs.biz, oDesk.Com, Freelancer.Com, Freelancewriting.Com -এ ব্লগ লেখার কাজ পাওয়া যায়।
ওয়েবসাইট কনটেন্ট লেখা আমরা তথ্যের জন্য নানা ধরনের ওয়েবসাইট ভিজিট করি। এ তথ্যগুলো লিখে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওয়েবসাইটের পরিমাণ যত বাড়ছে, ওয়েবসাইট কনটেন্ট লেখার পরিমাণ ও সুযোগও তত বাড়ছে। odesk.Com, Freelancer.Com, Freelancewriting.Com, writeswap.com, allfreelancewriting.com/jobs-সহ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেখানে এ ধরনের কাজ পাওয়া যায়।
প্রেস রিলিজ আর্টিকেলের তুলনায় প্রেস রিলিজ লিখে বেশি আয় করা যায়। একটি প্রেস রিলিজ লেখার সম্মানী ২০ থেকে ৫০ মার্কিন ডলার হয়ে থাকে। অবশ্য এ জন্য আপনাকে প্রেস রিলিজ লেখার সঠিক নিয়ম ও গঠন জানতে হবে। odesk.com, simplyhired.com, elance.com, indeed.com, freelancer.com, freelancewritinggigs.com-এ প্রেস রিলিজ লেখার কাজ পাওয়া যায়।
ট্রান্সক্রিপশন একটি অডিও ফাইল কানে শুনবেন বা একটি ভিডিও দেখবেন এবং সেখানে উচ্চারিত ইংরেজি হুবহু টাইপ করে দেবেন, এটাই ট্রান্সক্রিপশনের কাজ। যদি ইংরেজি শুনে দ্রুত বুঝতে এবং দ্রুত টাইপ করতে পারেন, তবে খুবই ভালো আয় করতে পারবেন। সাধারণত এক ঘণ্টার অডিও বা ভিডিওর জন্য ১০ থেকে ১৫ ডলার ট্রান্সক্রিপশন ফি দেওয়া হয়। findtranscriptionwork.com, odesk.com, simplyhired.com, elance.com, indeed.com, freelancer.com-এ ট্রান্সক্রিপশনের কাজ পাওয়া যায়।
সামারাইজেশন সামারাইজেশন কাজটি হচ্ছে একটি আর্টিকেল বা ব্লগ পোস্টকে ১০০ থেকে ১৫০ শব্দে রূপ দেওয়া। কখনো কখনো কোনো বইয়ের সংক্ষিপ্ত রূপও চাওয়া হয়। odesk.com, simplyhired.com, elance.com, indeed.com, freelancer.com-এ সামারাইজেশনের কাজ পাওয়া যায়।
জীবন-বৃত্তান্ত লেখা CareerBuilder.com, writerbay.com, certifiedresumewriters.com, odesk.com, simplyhired.com, elance.com, indeed.com, freelancer.com-এ জীবন-বৃত্তান্ত লেখার কাজ পাওয়া যায়। এ কাজ পেতে পশ্চিমা দেশের উপযুক্ত রিজিউম বা সিভি তৈরির কাজ জেনে নিতে হবে।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এ কাজে আপনাকে কোনো বইয়ের অধ্যায় বা সভার বিষয়বস্তু সম্পর্কে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। বর্তমানে ‘প্রেজি অনলাইন টুলস’ দিয়ে পাওয়ারপয়েন্টের চেয়েও ভালো মানের প্রেজেন্টেশন তৈরি করা যায়। ইংরেজির ওপর দখল থাকলে এ ক্ষেত্র থেকে ভালো আয় করা সম্ভব। freelancer.com, indeed.com, simplyhired.com, http://bx.businessweek.com/resume-writing/jobs/  সাইটে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ পাওয়া যায়।
আয়ের ধরন আয়ের ধরনের ওপর নির্ভর করে কনটেন্ট রাইটিংকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি কম আয়ের এবং আরেকটি বেশি আয়ের। কম আয়ের কনটেন্ট রাইটিংয়ের কাজটা মূলত এ পেশায় নতুন বা কম দক্ষতার লোকজনই করে থাকেন। এ ক্ষেত্রে আপনাকে আর্টিকেল রিরাইটিং বা কম শব্দের কনটেন্ট লিখতে হবে। তাই আয়ের পরিমাণও কম। আর্টিকেল রিরাইটিং হলো একটি লেখা দেখে সে অনুযায়ী আরেকটি কনটেন্ট লেখা। শর্ত হচ্ছে, আপনার লেখা প্রথম লেখার হুবহু হতে পারবে না। এগুলো মূলত ৩০০ থেকে ৬০০ শব্দের হয়ে থাকে। ছোট আর্টিকেলের ক্ষেত্রে শব্দের পরিমাণ ১০০ থেকে ২০০ শব্দের হয়। এ ধরনের আর্টিকেলে ঘণ্টায় তিন থেকে পাঁচ ডলার সম্মানী দেওয়া হয়।
কী লিখবেন, কিভাবে লিখবেন লেখার বিষয়টা নির্ভর করে লেখকের দক্ষতা, রুচি সর্বোপরি যে সাইট বা বিষয়ের জন্য লেখা হচ্ছে সেটার চাহিদার ওপর। তবে বিষয়বস্তু যা-ই হোক না কেন একজন ওয়েব কনটেন্ট রাইটারকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে রীতিমতো গবেষণা করে তথ্যভাণ্ডার (ডাটাবেইস) তৈরি করতে হয়। ওয়েবসাইটের ধরন অনুযায়ী ঠিক করে নিতে হয় লাইন অফ অ্যাকশন। লেখা অবশ্যই প্রাঞ্জল হতে হবে। মনে রাখতে হবে, যারা ওয়েবসাইটে আপনার লেখা পড়বেন, তিনি মিনিটপ্রতি বা ঘণ্টাপ্রতি নির্দিষ্ট পয়সা খরচ করে পড়বেন। সুতরাং তিনি চাইবেন সবচেয়ে কম সময়ে প্রয়োজনীয় জিনিস পড়তে। তাই তথ্যনির্ভর, সংক্ষিপ্ত বিষয়ভিত্তিক লেখাই আপনাকে লিখতে হবে। এতে লেখক হিসেবে আপনার গ্রহণযোগ্যতা যেমন বাড়বে তেমনি উপার্জনের পথও প্রশস্ত হবে।
কাজের যোগ্যতা কনটেন্ট রাইটার হতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। প্রয়োজন শুদ্ধ বানান জানা। এ ক্ষেত্রে এমএস ওয়ার্ডের সপেল চেকারের সাহায্য নেওয়া যেতে পারে। মার্কিন উচ্চারণ শুদ্ধভাবে জানতে হবে। তাই থাকতে হবে ব্যাকরণ সম্পর্কে ভালো ধারণা। ব্রিটিশ ও মার্কিন ব্যাকরণ সম্পর্কে ধারণা থাকা ভালো। আর ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে যেমন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ সমন্বয়, কাভার লেটার লেখা ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে।কালের কণ্ঠ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV