কানাডাকে বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের নিরাপদ গন্তব্য হতে দেয়া হবে না : ‘গানে-কবিতায়’ বাংলাদেশি লুটেরাদের বিরুদ্ধে টরন্টোয় প্রতিবাদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানাডাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের নিরাপদ গন্তব্য হতে দেওয়া হবে না- মর্মে অঙ্গীকার করেছেন টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা। টরন্টোয় বাংলাদেশি লুটেরাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে ‘গানে-কবিতায়’।
বাংলাদেশের ব্যাংকিংখাত থেকে টাকা অত্মসাৎ করে কানাডায় পাড়ি জমানো লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এই অঙ্গীকার করা হয়। টরন্টোর বাংলাদেশি বংশোদ্ভূত সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে অয়োজিত ‘রুখো লুটেরা বাঁচাও স্বদেশ’ শীর্ষক গানে, কবিতায় প্রতিবাদ অনুষ্ঠানে বক্তারা এই অঙ্গীকার করেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রবল বর্ষণ উপেক্ষা করে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
জানা গেছে, বাংলাদেশের গণমাধ্যমে দুর্নীতি এবং ব্যাংকিংখাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কতিপয় লুটেরার কানাডায় বসতি স্থাপনের খবর প্রকাশিত হ্ওয়ার পর প্রবাসী বাংলাদেশিরা সামাজিক আন্দোলন শুরু করে। এর আগে তারা মানববন্ধন করেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রতিবাদী আনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, সাংবাদিক শওগাত আলী সাগর, বাকসুর সাবেক ভিপি, ফায়েজুল করিম, সাবেক ছাত্রনেতা ড. মঞ্জুর ই খুদা টরিক, চলচ্চিত্র নির্মাতা মনিস রফিক, সাংবাদিক মোহাম্মদ আলী বোখারী, লেখক আখতার হোসেন, কবি দেলোয়ার এলাহী, সাংবাদিক বাবলু চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিবাদী গান এবং কবিতায় অংশ নেন সুমন সাইয়েদ, মেরী রাশেদীন, সুমন মালিক, মুক্তি প্রসাদ, নবীউল হক বাবলু, হিমাদ্রী রয়, মুনিয়া, কামরান, আশিক ওয়াহেদ, ফারজানা বিন্দু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা লুটেরা, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ এবং কানাডা সরকারের প্রতি আহ্বান জানান। লুটেরা এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রবাসীদের এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে ঘোষনা দেয়া হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








