Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: May 14, 2020 | 2:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন কানাডায় অবস্থানরত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কানাডা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। বুুধবার সন্ধ্যায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্য্রান্সিস ফিলিপ চ্যাম্পেইনের সঙ্গে ফোনে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন। ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনি নুর চৌধুরীর দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করতে পারলে তা হবে এদেশের জনগণের জন্য বড় প্রাপ্তি।

এসময় কানাডার পররাষ্ট্রমন্ত্রী করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় একটি জোট গঠনের প্রস্তাব দেন। এ জোট বিশ্বব্যাপী করোনার চ্যালেঞ্জ মোকবেলায় সহায়ক হবে বলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। এাছাড়া যেকোন সংকটে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফ্য্রান্সিস ফিলিপ । বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি “সকলের দায়িত্ব” উল্লেখ করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।

তিনি এ বিষয়ে এ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে আলোচনা অব্যাহত রেখেছেন বলেও জানান। এসময় রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা দেখিয়েছে তার প্রশংসা করেন ফ্য্রান্সিস ফিলিপ । ড. মোমেন কানাডায় অবস্থারত বাংলাদেশি ছাত্রদের বর্তমান পরিস্থিতিতে টিউশন ফি মওকুফসহ সব ধরনের সহযোগিতার অনুরোধ করেন।

এছাড়া তিনি করোনা পরিস্থিতির কারণে চাকুরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের পুনর্বাসনে কানাডার সহযোগিতা কামনা করেন। তিনি করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের দুস্থদের খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে কানাডার সহায়তা চান।
বিভিন্ন দেশ থেকে ক্রয়াদেশ বাতিল হওয়ায় দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্মেন্টস সেক্টর সমস্যাসংকুল উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টস খাতের বড় আমদানিকারক দেশ কানাডার সহায়তা কামনা করেন ড. মোমেন।

তিনি বলেন, এ খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এদের অধিকাংশই মহিলা। বাংলাদেশের আইটি সেক্টরে বিপুল সংখ্যক সম্ভাবনাময়ী ও মেধাবী তরুন পেশাজীবী নিয়োজিত রয়েছে উল্লেখ করে এ খাতে কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ আহবান জানান ড. মোমেন।

এছাড়া দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগেও কানাডাকে এগিয়ে আসার আহবান জানান তিনি। কৃষির উন্নয়নে কানাডাকে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার আহবান জানালে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি তার দেশ গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানান। চাটার্ড বিমানের মাধ্যমে কানাডার নাগরিকদেরে দেশে ফেরত যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান তিনি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV