কানাডায় ২ ঘন্টা আটক পাকিস্তানের রাজনীতিক ইমরান খান
ডেস্ক: নিউ ইয়র্ক যাওয়ার পথে কানাডায় বিমান থেকে নামিয়ে পাকিস্তানের রাজনীতিক ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন কর্মকর্তারা। ইমরান খান পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার একজন তীব্র সমালোচক। এ হামলার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন। শুক্রবার তিনি নিউ ইয়র্কে যাওয়ার পথে বিমান থেকে অভিবাসী বিষয়ক কর্মকর্তারা তাকে নামিয়ে নেয়। এ বিষয়ে তিনি টুইটারে জানিয়েছেন, তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্বীকার করেছেন যে, ইমরানকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক রাখা হয়েছিল। পওে তাকে যুক্তরাষ্ট্রে যেতে দেয়া হয়। ওই কর্মকর্তা বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। পরে ইমরান খানকে যুক্তরাষ্ট্রে যেতে দেয়া হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী জাইদি এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইমরান খানকে ২ ঘন্টা বিমান বন্দরে আটকে রাখা হয়েছিল। এ সময়ে তাকে ড্রোন হামলায় বিরোধিতা করার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ইমরান খানকে আটক রাখা হয়েছিল সে বিষয়ে কোন ব্যাখ্যা দেয় নি। যুক্তরাষ্ট্রের কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন বিষয়ক এজেন্সি বলেছে, স্পেশাল কেসগুলোতে তাদের মুখ খোলার বিষয়ে নিষেধাজ্ঞা আছে। ইমরান খান পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার কড়া সমালোচক। তিনি বলেছেন, কোন অবস্থাতেই ড্রোন হামলার বিষয়ে তার অবস্থানের কোন পরিবর্তন হবে না। টুইটারে তিনি লিখেছেন, আমাকে ড্রোন হামলার বিষয়ে কানাডায় যুক্তরাষ্ট্রের অভিবাসী বিষয়ক কর্মকর্তারা বিমান থেকে নামিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এ সময়ে আমি এ হামলার বিরোধিতা করেই যাব বলে জানিয়ে দিয়েছি। তার দল বলেছে, পওে তিনি শুক্রবারে নিরাপদে নিউ ইয়র্কে পৌঁছেছেন। সেখানে তিনি তহবিল সংগ্রহ করবেন। তবে এরই মধ্যে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে যে, তিনি তালেবানের সমর্থক। এ সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








