কানেকটিকাটে এসোসিয়েশন অব মুসলিম কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাবেদ সাথী(বাংলাপ্রেস)নিউইংল্যান্ড থেকে-কানেকটিকাটে এসোসিয়েশন অব মুসলিম কমিউনিটিরইফতার মাহফিল গত ৫ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় স্থানীয় ম্যানচেস্টারের পার্ক স্ট্রিটে অনুষ্ঠিত হয়।স্থানীয় সকল ধর্মপ্রাণ মুসলিম নারী পুরুষ উক্ত ইফতার মাহফিলে অংশ গ্রহন করে।ইফতার মাহফিল শেষে হাজার মাসে�র চেয়ে অধিক গুরুত্বপুর্ণ মহিমান্বিত
পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠান ও এক বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রতি বছরের মত এবারও কানেকটিকাটে এসোসিয়েশন অব মুসলিম কমিউনিটি(এএমসি)�র ইফতার পার্টি ও দোয়া মাহফিলের ব্যবস্থা করেন।অন্যান্য বছরের তুলনায় এবারে ইফতার পার্টিতে নারী,পুরুষ ও শিশু-কিশোরের সমাগম ঘটে দ্বিগুন।কারন হিসেবে জানা যায়,ইফতার মাহফিলের জন্য নির্ধারিত স্থান সেন্ট মেরী চার্চের বেসমেন্টে ছিল বিশাল পরিসর এবং ব্যাপক পার্কিয়ের ব্যবস্থা।এছাড়াও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দাওয়াত করার ফলে প্রচুর লোকের সমাগম ঘটে। বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম মোস্তাক হোসেন ও আনোয়ার হোসেন।
ইফতার পরবর্তি এক আলোচনা সভ্বায় এসোসিয়েশন মুসলিম কমিউনিটির তহবিল ও মসজিদ নির্মাণ সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন এএমসি’র সাধারন সম্পাদক হারুনুর রশীদ,তারেক আম্বিয়া ও আশিকুর রহমান প্রমুখ। উল্লেখ্য,এসোসিয়েশন অব মুসলিম কমিউনিটি রমজানের শুরু থেকেই একই স্থানে দু’জন হাফেজ দ্বারা খতম তারাবী পড়ানোর ব্যবস্থাও করেছিল।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








