Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

কানেকটিকাটে বিপুল আনন্দ উদ্দীপনায় একই দিনে ঈদুল ফিতর পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: September 13, 2010 | 11:15 AM

 সাবেদ সাথী,নিউইংল্যান্ড থেকেঃ কানেকটিকাটের আমেরিকান মুসলমানেরা  বিপুল আনন্দ  উদ্দীপনা ও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে গত শুক্রবার একই দিনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে|গত ১০ সেপ্টেম্বর  শুক্রবার একই দিনে ঈদ উদযাপনের মধ্য দিয়ে  কানেকটিকাটের আমেরিকান মুসলমানেরা  

পুর্বের সকল প্রকার বিভ্রান্তির অবসান ঘটিয়েছে|একই সাথে কানেকটিকাটের মুসলমানরা এবার ঐক্যবদ্ধ হবারও সুযোগ পেয়েছে|কানেকটিকাটে  বসবাসরত প্রায় ৪ হাজার বাংলাদেশি মুসলমান নারী-পুরুষ বিভিন্ন শহরের মসজিদ ও উম্মুক্ত খোলা মাঠে এবারে পৃথক পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করে|প্রথম জামাত অনুষ্ঠিত হয় উইন্ডজোর মদিনা মসজিদে সকাল ৮টায়|কানেকটিকাট কনভেনশন সেন্টারে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়| ইষ্ট হার্টফোর্ডের জামিয়া মসজিদ আল মুস্তাফা এবং ম্যানচেস্টারের এসোসিয়েশন অব মুসলিম কমিউনিটির মুসল্লীসহ স্থানীয় মুসলমানরা এই প্রথম উন্মুক্ত খোলা আকাশের নিচে  ঈদুল ফিতরের নামাজ আদায়ের ব্যবস্থা করে|সকাল সাড়ে ৯টায় ম্যানচেস্টারের উইকহাম পার্কের মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়|সেখনে  বিপূল সংখ্যক মুসলমান নারী-পুরুষ অংশ গ্রহন করে। এ জামাতে ইমামতি করেন ইষ্ট হার্টফোর্ডের জামিয়া মসজিদ আল মুস্তাফা’র পেশ ইমাম হাফিজ আব্দুর রশিদ কাদরী|

এছাড়াও  স্টামফোর্ড,ব্রীজপোর্ট,ডানবুরী,নরওয়াক,মেরিডেন সহ কানেকটিকাটের বিভিন্ন শহরের বিপুল সংখ্যক বাংলাদেশি  মুসলমানরা পৃথক পৃথক ভাবে স্থানীয় জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করে|

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV