কানেকটিকাটে শহীদ জিয়াউর রহমানের ৮৪ তম জন্ম বার্ষীকি পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কানেকটিকাটের মেনচেষ্টারে ১৯ শে জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৮৪ তম জন্ম বার্ষীকি পালিত হয়। এতে বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক লোক উপস্তিতি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন দলের নব নির্বাচিত আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু। সভাটি পরিচালনা করেন দলের নব নির্বাচিত সদস্য সচিব আনোয়ার হোসেন হিমু।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট সালেহ আহমদ, হালিম আকবর, রাফি আহমদ, আলমগীর কবির লাভলু, কাওসার আহমেদ সাদমান, সফিউল আলম সফি, এম ডি শাহরিয়ার রহমান আরিফ, সোহেলুর রহমান স্বপন, মিনাল চৌধুরী, সালাম সিকদার, আনোয়া হোসেন, লিখন ভুইয়া, আনোয়ার হুসেন হিমু, তৌফিকুল আম্বিয়া টিপু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করার অংগীকার ব্যক্ত করা হয়। বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তি দাবি করেছেন। তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সভায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে এবং শহীদ জিয়াউর রহমানের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দলের সদস্য সচিব আনোয়ার হোসেন হিমু।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








