Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: April 2, 2022 | 1:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২ এপ্রিল ২০২২ শনিবার সকালে কাপাসিয়ার ১১ ইউনিয়নের প্রায় ২১০০০ শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে  অংশ নেয়। কর্মসূচিতে উর্ত্তীণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সোহেল তাজ বলেন, আপাতত আমি রাজনীতি করব না। রাজনীতির বাইরে থেকেও দেশ ও মানুষের জন্য কাজ করা যায়। তিনি  শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। তোমরা যত বেশি বই পড়বে-তত ঐশ্বর্যবান হবে। তোমাদের হৃদয় সুন্দর হোক, ভাষা সুন্দর হোক, জীবন সুন্দর হোক।’ আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই ফাউন্ডেশনের উদ্যোগে এই বইপড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং তা চলমান থাকবে বলেও তিনি জানান।

ফাউন্ডেশনের সংগঠক পারভেজ আহমেদের সঞ্চালনায় ফাউন্ডেশনের সভাপতি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ রাজিব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, ফাউন্ডেশনের সদস্য মোশতাক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এএফএম নাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।
২০১৭ সাল থেকে তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার ১১ টি ইউনিয়নের ৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বইপড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। ২০২২ সালে বইপড়া কর্মসূচিতে ২০ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বছর শেষে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩১ জন ছাত্র-ছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV