কাপাসিয়া থানা এসোসিয়েশন অব ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুইন্স কাউন্টির জ্যাকসন হাইটসের হাট বাজার পার্টি হলে অনুষ্ঠিত হল কাপাসয়িা থানা এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আজমল হোসেনের পরিচালনায় রমজানের গুরুত্ব ও ফজিলত বর্ণনা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মৌলভী তারেক মনোয়ার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা তমিজউদ্দিন আহম্মদ, উপদেষ্টা মতিউর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান উপদেষ্টা ও ব্রঙ্কস কাউন্টি বোর্ডের মেম্বার শাহজাহান শেখ, উপদেষ্টা আশরাফ মৃধা, উপদেষ্টা রাফায়েত উল্ল্যাহ, উপদেষ্টা মলিন সাহা, উপদেষ্টা পাভেল চৌধুরী, উপদেষ্টা সৌমিত্র চৌধুরীসহ আরো অনেকে।
ইফতার শেষে সংগঠনের সেক্রেটারী উত্তম সাহা রমজানের শিক্ষা, সংযম ও ভ্রাতৃত্বে উজ্জীবিত হয়ে সংগঠনের বার্ষিক বনভোজনে অংশ গ্রহণের জন্য সবাইকে আন্তরিক আমন্ত্রন জানান। সর্বশেষে সভাপতি সবাইকে রমজানের শুভ কামনা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








